শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শ্রমিক আন্দোলনে উত্তাল মিরপুর, বন্ধ যান চলাচল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
শ্রমিক আন্দোলনে উত্তাল মিরপুর, বন্ধ যান চলাচল


ডেস্ক রিপোর্ট::  গার্মেন্টস শ্রমিক আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে মিরপুর ১ নম্বর এলাকা। বন্ধ করে দেওয়া হয়েছে যানচলাচল। লাঠিসোঁটা হাতে আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা।

বুধবার (১ নভেম্বর) মিরপুর ১ নম্বরে এ চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, লাঠি হাতে কয়েকশ শ্রমিক মিরপুর ১ নম্বর গোলচত্বরে অবস্থান করছেন। টেকনিক্যাল থেকে আগত সব ধরনের যানবাহন ঘুরিয়ে দিচ্ছেন তারা। শ্রমিকদের আক্রমণের ভয়ে আশেপাশের ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ করে দিয়েছেন।

এ ছাড়া সাংবাদিক বা ক্যামেরা দেখলেও মারমুখী হয়ে তেড়ে আসছেন শ্রমিকরা। কিন্তু এখন অবদি ঘটনাস্থলে পুলিশের কোনো উপস্থিতি দেখা যায়নি।

গার্মেন্টস শ্রমিকদের একজন জানিয়েছেন, শ্রমিকদের একটি বড় অংশ মিরপুর ১১ নম্বরে অবস্থান নিয়েছে। এখন তারা সেখানেই জড়ো হবেন।

এর আগে কাল ৮টা থেকে ৯টা পর্যন্ত পোশাক শ্রমিকরা মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নেয়। এ সময় এ এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে সকাল ৯টায় মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে ১৪ নম্বরের দিকে চলে যায় তারা। এ সময় কয়েকটি গার্মেন্টসের ফটক ভাঙচুর করতে দেখা যায় শ্রমিকদের।

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর