রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

শ্রমিক দলের জরুরি যৌথ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৫ সময় দেখুন


ঢাকা: জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এক জরুরি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টা পর্যন্ত চলা এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আনোয়ার হোসেন।

সভায় কেন্দ্রীয় কমিটির সদস্য, বেসিক ইউনিয়নের কর্মকর্তা, জাতীয় পর্যায়ের সিবিএ প্রতিনিধি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় দেশের সামগ্রিক শ্রমিক আন্দোলনের পরিস্থিতি তুলে ধরা হয়। পাশাপাশি শ্রমিক সংগঠনগুলোর অভ্যন্তরীণ সংহতি ও ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে, সংগঠনের ঐক্য অটুট রেখে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বলা হয়, শ্রমিক সংগঠনের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অশুভ তৎপরতা কঠোরভাবে দমন করা হবে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

আলোচনায় অংশ নেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক দলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও মেহেদী আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার, সহ-সাধারণ সম্পাদক মিয়া মিজানুর রহমান ও জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ও আবদুল গফুর, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আন্তর্জাতিক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, যুব সম্পাদক খোরশেদ আলম, সহ-প্রচার সম্পাদক মফিদুল ইসলাম মোহন, সহ-অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর উত্তর কমিটির আহ্বায়ক কাজী শাহ আলম রাজা, সদস্য সচিব কামরুল জামান, ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সদস্য সচিব বদরুল আলম সবুজ ও তিতাস গ্যাস ইউনিয়নের সভাপতি খন্দকার জুলফিকার মতিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনার ধারাবাহিকতায় আগামীকাল সোমবার বিকেল ৫টায় পুনরায় বৈঠক অনুষ্ঠিত হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর