রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খড়িয়া কাজিরচর ইউনিয়নের ইউপি সদস্য মো. হাসানুজ্জামান রনির চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে ইউনিয়নের হালগড়া সেরাজুল হক বিএম টেকনিক্যাল কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে লংগরপাড়া বাজারে এসে শেষ হয়।
শোভাযাত্রার শুরুতে চেয়ারম্যান প্রার্থী মো. হাসানুজ্জামান রনি যুবসমাজকে সাথে নিয়ে মাদক ও সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার ব্যক্ত করেন এবং তাঁর নির্বাচনী পরিকল্পনা ও ইউনিয়নের উন্নয়ন ভাবনা তুলে ধরে বক্তব্য দেন। এ সময় প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা শোভাযাত্রায় অংশ নেন।