বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ২৪৫ সময় দেখুন
শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভা


আন্তর্জাতিক ডেস্ক

শ্রীলঙ্কায় অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মুখে মন্ত্রিসভার ২৬ সদস্য একযোগে পদত্যাগের পর নতুন করে ১৭ জনকে মন্ত্রিসভায় নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।

এর আগে, মন্ত্রিসভা বিলুপ্ত ঘোষণা করার পর শ্রীলঙ্কার বিরোধী দলগুলোর তরফ থেকে সমন্বয়ের মাধ্যমে মন্ত্রীসভা গঠনের প্রস্তাব দিলেও তা প্রত্যাখান করেন রাজাপাকসে। নতুন যাদেরকে মন্ত্রিপরিষদে নেওয়া হয়েছে তাদের অধিকাংশই ক্ষমতাসীন দলের বড় নেতা এবং প্রেসিডেন্টের আস্থাভাজন। শ্রীলঙ্কার বিরোধী দলগুলো অনভিজ্ঞ মন্ত্রীদের নিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের বিরোধিতা করেছে।

সরকার দলের এক সদস্য জানান, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী অপরিবর্তিত থাকবে। তবে মন্ত্রিসভায় নতুন এবং একইসঙ্গে তরুণ মুখকে দেখা যাবে।

করোনা মাহামারির আঘাত শ্রীলঙ্কা অর্থনৈতিকভাবে লাভজনক খাত পর্যটন শিল্পকে ধ্বংস করে দেয় এবং একইসঙ্গে বিদেশি কর্মীদের ও রেমিটেন্স কমতে শুরু করে। এর ফলেই গভীর অর্থনৈতিক সংকটে পড়ে দেশটি।

এর আগের সপ্তাহে দেশটির সরকার পাঁচশ কোটি ১০ লাখ ডলারের বৈদেশিক ঋণ শোধ করতে পারবে না বলে জানিয়ে নিজেদেরকে ঋণখেলাপি হিসেবে ঘোষণা দিয়েছে। অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকায় এ ঘোষণা দিতে বাধ্য হয় তারা। সংকট মোকাবিলায় ব্যর্থ হওয়ায় সরকারের পতন চাচ্ছে সাধারণ মানুষ।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর