শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

ষড়যন্ত্রের দুর্গ চূর্ণ-বিচূর্ণ করে দেব: ওবায়দুল কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২১ মে, ২০২৩
  • ৯৬ সময় দেখুন
ষড়যন্ত্রের দুর্গ চূর্ণ-বিচূর্ণ করে দেব: ওবায়দুল কাদের


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এক দফার নামে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে বিএনপি। আমাদের শান্তি সমাবেশ আর নয়, এবার প্রতিরোধ। আজ থেকে প্রতিরোধ সমাবেশ চলবে। আমাদেরও এক দফা- তাদের ষড়যন্ত্রের দুর্গ চূর্ণ-বিচূর্ণ করে দেব।

রোববার (২১ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এ কথা বলেন। বিএনপি জামায়াতের মিথ্যাচার, অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘১৯ তারিখে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির জেলা আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেছে, আর ২৭ দফা নয়, ১০ দফা নয়, এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। ফখরুলের মনেও সেই কথা। এই রাজশাহীতে বিএনপির সাবেক মেয়র ৭৫ এর ১৫ আগস্টের হাতিয়ার গর্জে ওঠার কথা বলেছিল।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ষড়যন্ত্রকারীরা আজকে প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য লন্ডনের নির্দেশ-ফরমায়েশে দলে দলে তারা লন্ডনে যাচ্ছে। শেখ হাসিনাকে হত্যা করাই এদের এক দফা।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদেরও এক দফা- অপশক্তির আস্তানা গুঁড়িয়ে দিতে হবে। খুনি জিয়ার উত্তরসুরী, ১৫ আগস্ট, সাম্প্রদায়িক অপশক্তি, জঙ্গিবাদের ঠিকানা হচ্ছে বিএনপি। বাংলাদেশে হত্যার রাজনীতি তারা শুরু করেছে। তারা ক্ষমতায় গেলে লাশের পাহাড় গড়ে তুলবে। এই চক্রান্তের বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যাকে রক্ষা করতে হবে। এই ষড়যন্ত্র মুক্তিযুদ্ধের সব পক্ষের বিরুদ্ধে, গণতন্ত্র, অসাম্প্রদায়িক চেতনা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শেখ হাসিনার উন্নয়ন, পদ্মা সেতু, মেট্রোরেল, ঘরে ঘরে বিদ্যুৎ শেখ হাসিনার উদ্যোগের বিরুদ্ধে।’

আজকে এই অপশক্তি আবারও বাংলাদেশকে দুর্ণীতির পাহাড় বানাতে চায়। আত্মসাৎ, অর্থপাচার করে বাংলাদেশকে লুটপাট করার হাওয়া ভবন করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের।

‘তারেক রহমান বাইরে বসে বসে ফন্দি আঁটছে, চক্রান্ত করছে। নির্বাচন করবেন না, সেটি আমরা জানি। কিন্তু নির্বাচন ঠেকাতে এলে বাংলার জনগণকে নিয়ে আমরা প্রতিহত করব।’ শান্তিপূর্ণ নির্বাচনে বাধা দিতে দেব না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ করতে হলে শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে। তার হাতকে শক্তিশালী করতে হবে আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‘তারা জানে, তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে। কবরে শুয়ে আছে। মৃত তত্ত্বাবধায়ক সরকারকে তারা জীবিত করতে চায়। শেখ পদত্যাগ চায় কারণ শেখ হাসিনার সঙ্গে নির্বাচনে কোনোদিন তারা জিততে পারবে না। এখন তাদের ভয় শেখ হাসিনা। এদের আতঙ্ক শেখ হাসিনা। শেখ হাসিনা থাকলে তাদের ক্ষমতায় ফেরার সুযোগ নেই। সে জন্য তারা শেখ হাসিনার অস্তিত্ব নির্মূল করতে চায়। আমাদেরও এক দফা, এক দাবি- বিএনপির সাম্প্রদায়িক, জঙ্গিবাদী, দুর্বৃত্তিপরায়ণ রাজনীতিকে কবরস্থানে পাঠাব।’

আগামী নির্বাচনে আওয়ামী লীগের শক্তি প্রথমবার হওয়া তরুণ ভোটার ও নারী সমাজ। এসময় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি সহ মহানগর আওয়ামী লীগের নেতারা।

সারাবাংলা/এনআর/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর