শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

সংকটাপন্ন সিরাজুল আলম খান আইসিইউয়ে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১০৩ সময় দেখুন
সংকটাপন্ন সিরাজুল আলম খান আইসিইউয়ে


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের আলোচিত ছাত্রনেতা ও জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (১ জুন) সারাবাংলাকে এসব তথ্য জানান সিরাজুল আলমের ভাই পেয়ারু মো. ফেরদৌস আলম খান।

তিনি বলেন, ‘গত ৭ মে রাত সাড়ে ১০টায় শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে ঢাকার পান্থপথে শমরিতা হাসপাতালে ভর্তি হন সিরাজুল আলম। পরে তাকে চিকিৎসকদের পরামর্শে গত ২০ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।’

এদিকে, অবস্থার অবনতি হওয়ায় আজ বেলা ৩টার দিকে সিরাজুল আলম খানকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে বলে জানান পেয়ারু মো. ফেরদৌস আলম খান।

সিরাজুল আলম খানের পরিবার এবং শুভানুধ্যায়ীরা তার শারীরিক সুস্থতা এবং দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।

সারাবাংলা/এসবি/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর