রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

সংঘাতের পর ২ নেতা বহিষ্কার, চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৮ সময় দেখুন



স্পেশাল করেসপন্ডেন্ট

২১ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৬



চট্টগ্রাম ব্যুরো: দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষে একজন নিহতের পর চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এছাড়া ওই দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে মেয়াদোত্তীর্ণ হওয়ায় চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণাকে শিগগির নতুন কমিটি দেয়ার কথা বলা হয়েছে।

এছাড়া দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চট্টগ্রাম মহানগর যুবদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন এবং কৃষি বিষয়ক সম্পাদক নুরুল আমিনকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।

শুক্রবার বিকেলে নগরীর পুরাতন চান্দগাঁও এলাকায় একটি টার্ফের (কৃত্রিম খেলার মাঠ) আধিপত্য নিয়ে সংঘর্ষে জড়ায় যুবদলের নেতাকর্মীদের দুই গ্রুপ। এতে জুবায়ের উদ্দীন বাবু (২৫) নামে একজন ছুরিকাঘাতে নিহত হন, যিনি স্থানীয়ভাবে যুবদল কর্মী হিসেবে পরিচিত।

সংঘর্ষে জড়িতরা বহিষ্কৃত যুবদল নেতা মোশাররফ ও আমিনের অনুসারী বলে স্থানীয়দের ভাষ্য।

সারাবাংলা/আরডি/এনইউ


ট্প নিউজ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর