শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূঞাপুরে অবৈধভাবে চাল বিক্রির অভিযোগে চেয়ারম্যান-মেম্বার এর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা ছাত্রীকে যৌন হয়রানির দায়ে খুবি শিক্ষক চাকরিচ্যুত ‘We’ve shared the dressing room for so many years’: Rohit Sharma’s heartfelt note for Ajinkya Rahane | Cricket News Ranbir Kapoor, Yash Shine In Ramayana Trailer; Sudesh Berry Calls PM Modi A Vishnu Avatar | Bollywood News কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই, থানায় অভিযোগ ছাত্রদলের লাগাম টানুন— তারেক রহমানের উদ্দেশে সারজিস শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা

‘সংবাদপত্রের স্বাধীনতাকে যেকোনো মূল্যে সুরক্ষা দিতে হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ মে, ২০২১
  • ৩৮২ সময় দেখুন
‘সংবাদপত্রের স্বাধীনতাকে যেকোনো মূল্যে সুরক্ষা দিতে হবে’


ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্রের স্বাধীনতাকে যেকোনো মূল্যে সুরক্ষা দিতে হবে। আইনি কাঠামো দ্বারা সুরক্ষা না দিলে সাংবাদিক সমাজ প্রতিনিয়ত রাষ্ট্রযন্ত্র দ্বারা নিগৃহীত হতে থাকবে। রাষ্ট্রকে গণতান্ত্রিক মানবিক ও নৈতিক পরিমাপে নির্মাণ করতে হলে অবশ্যই সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

শনিবার (২২ মে) জেএসডি’র সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এসব কথা বলেন।

আ স ম রব বলেন, ‘রাষ্ট্রীয় প্রশাসনের সকল স্তরে এবং আইন প্রণয়ন ও নীতি নির্ধারণে সাংবাদিক সমাজের অংশগ্রহণের প্রয়োজন আজ সময়ের দাবি। যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় কাঠামোতে সাংবাদিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত হবে না ততদিন পর্যন্ত স্বাধীন সাংবাদিকতাও সম্ভব হবে না এবং সাংবাদিকরা পেশাগত দায়িত্ব সম্পাদনে রাষ্ট্রযন্ত্র দ্বারা নিগৃহীত এবং পিষ্ট হতে থাকবেন। ফলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দায়িত্ব পালনে গণমাধ্যম ক্রমাগতভাবে ব্যর্থ হতে থাকবে। তাই বাঙালির তৃতীয় জাগরণের এই কালে জাতি বিনির্মাণে সাংবাদিক সমাজকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব এবং প্রশাসনে অংশগ্রহণের জন্য আওয়াজ তুলতে হবে।’

সম্পাদকমণ্ডলীর সভায় সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার। বক্তব্য দেন কার্যকরী সাধারণ সম্পাদক জনাব শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ডা. জবিউল হোসেন, কামাল উদ্দিন পাটোয়ারী, এস এম আনসার উদ্দিন, আমিন উদ্দিন বিএসসি, লোকমান হাকিম, অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সাহা, মোশাররফ হোসেন, অধ্যাপক মোহাম্মদ আমির উদ্দিন, অ্যাডভোকেট সৈয়দা ফাতেমা হেনা, এস এম রানা চৌধুরী, আবদুল্লাহ আল তারেক, এস এম সামছুল আলম নিক্সন, এম এ ইউসুফ, সেলিম জামান চৌধুরী, অ্যাডভোকেট তৈমুর রেজা মো. শাহজাদ ভুইয়া, ছরওয়ার আজম আরজু, ব্যারিস্টার ফারাহ খান, ফারজানা দিবা, শিরিন আখতার, বোরহান উদ্দিন চৌধুরী রোমান, সৈয়দ বিপ্লব আজাদ, হাজী আখতার হোসেন ভুইয়া, মোশাররফ হোসেন, মফিজুর ইসলাম,আনোয়ারুল কবির মানিক, আজম খান প্রমুখ।

The post ‘সংবাদপত্রের স্বাধীনতাকে যেকোনো মূল্যে সুরক্ষা দিতে হবে’ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom