রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

সংবাদ সম্পাদক আলতামাশ কবিরের মনোনয়ন বৈধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১১২ সময় দেখুন
সংবাদ সম্পাদক আলতামাশ কবিরের মনোনয়ন বৈধ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: যাচাই-বাছাই শেষে নরসিংদী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী দৈনিক সংবাদের সম্পাদক আলতামাশ কবিরের মনোনয়নপত্র বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। এ আসনে আরও ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ।

তারা হলেন— বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের প্রার্থী ডা. আনোয়ারুল আশরাফ খান, সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, জাসদের জায়দুল কবির, জাতীয় পার্টির এ এন এম রফিকুল আলম সেলিম এবং স্বতন্ত্র প্রার্থী আফরোজা সুলতানা ও মাসুম বিল্লাহ।

সংবাদ সম্পাদক ও প্রকাশক আলতামাশ কবির আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক উপকমিটির সদস্য। দলীয় মনোনয়ন না পেলেও আওয়ামী লীগ সভাপতি স্বতন্ত্র প্রার্থিতা উন্মুক্ত করে দেওয়ায় এলাকাবাসীর অনুরোধে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন।

উল্লেখ্য, নরসিংদী-২ (পলাশ উপজেলা) দেশের একটি পরিচিত শিল্পায়িত অঞ্চল। এ অঞ্চলের শিল্পায়নে এবং রাস্তাঘাটসহ অবকাঠামো উন্নয়নে আলতামাশ কবিরের পরিবার, বিশেষ করে তার বাবা তিন বারের সংসদ সদস্য প্রয়াত আহমদুল কবির পাকিস্তান আমলে ও স্বাধীনতা পরবর্তী সময়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর