শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিটিসি আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লিগ (বি টিএল)ফায়নাল খেলা অনুষ্ঠিত কালিয়াকৈরে বিডি ক্লিনের একপাশে ময়লার স্কোপ অন্য পাশে ছিল সুন্দর আগামী স্বপ্ন হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন কালিয়াকৈরে ছিনতাইকারীর হাতে অটোরিস্কাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে ফেরাতে চাওয়ার অভিযোগে রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে অনুসন্ধান কমিটি গঠন BCCI to standardise Bronco, 2K fitness tests after England tour debacle | Cricket News Pradeep Rawat’s Death: Salman Khan Remembers ‘Brother’, Aamir Khan Attends Funeral | Bollywood News দণ্ডিত হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র শ্রদ্ধাঞ্জলি

সংবাদ সম্মেলনে আসছেন ট্রাম্প

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৫২১ সময় দেখুন
সংবাদ সম্মেলনে আসছেন ট্রাম্প


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টায় হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সংবাদ সম্মেলন করবেন।

সোমবার (৬ এপ্রিল) সিএনএন এর খবরে এ তথ্য দেওয়া হয়েছে।

এই সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক ক্রুর উদ্ধার অভিযান নিয়ে তিনি কথা বলবেন।

এর আগে ট্রাম্প বলেছিলেন, তিনি হোয়াইট হাউসের ওভাল অফিসে সংবাদ সম্মেলন করবেন।

এখন জানানো হলো, সংবাদ সম্মেলনটি হবে হোয়াইট হাউসের ব্রিফিং রুমে।

গত ৩ এপ্রিল ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। ইরানের পক্ষ থেকে বলা হয়, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে তারা যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত করে।

যুদ্ধবিমানটিতে দুজন ক্রু ছিলেন। একজন পাইলট, অন্যজন অস্ত্রব্যবস্থা সংক্রান্ত কর্মকর্তা। যুদ্ধবিমানটিতে ইরানি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আঘাত হানলে দুজনই ককপিট থেকে বেরিয়ে (ইজেক্ট) যান।

পাইলটকে দ্রুতই উদ্ধার করে যুক্তরাষ্ট্র। কিন্তু অস্ত্রব্যবস্থা সংক্রান্ত কর্মকর্তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে জরুরি ভিত্তিতে ব্যাপক পরিসরে অভিযান চালিয়ে তাকেও উদ্ধার করে মার্কিন বাহিনী।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom