রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Shubman Gill meets football legend Ronaldinho at FIFA World Cup, photo goes viral | Cricket News মেধাবীদের ল্যাপটপ-ট্যাব পুরস্কার, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়ে প্রবাহের সমাপনী অনুষ্ঠান মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেফতার যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ Legendary Tamil Director K Bhagyaraj Passes Away, Salman Khan To Leave Galaxy Apartments? | Bollywood News স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

সংবিধান সংস্কার না হলে ঈদের পর কঠোর আন্দোলন: নাহিদ ইসলাম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৮০৫ সময় দেখুন
সংবিধান সংস্কার না হলে ঈদের পর কঠোর আন্দোলন: নাহিদ ইসলাম


ঢাকা: রাজধানীতে ঈদুল ফিতরের নামাজ শেষে সংবিধান সংস্কার প্রশ্নে সরকারের প্রতি কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনে সরকার এগিয়ে না এলে ঈদের পর সংসদ ও সংসদের বাইরে থেকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে বিরোধীদল।

শনিবার (২১ মার্চ) রাজধানীর বেরাইদ এলাকায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি, যা হতাশাজনক।

তিনি জোর দিয়ে বলেন, সংবিধানের দোহাই দিয়ে ‘জুলাই সনদ’কে অস্বীকার করা যাবে না। কারণ, গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল সংবিধানের বাইরের বাস্তবতা থেকেই।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, একটি সরকারের কার্যক্রম মূল্যায়নের জন্য এক মাস সময় যথেষ্ট নয়, বরং সরকারকে কিছুটা সময় দেওয়া উচিত।

সরকারের কিছু ইতিবাচক পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণসহ কয়েকটি কাজ সরকার দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করেছে।

সংবিধান সংস্কার ইস্যুতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে- এমন প্রত্যাশা ব্যক্ত করে নাহিদ ইসলাম বলেন, অন্যথায় জনগণের দাবি আদায়ে বিরোধীদল আরও সক্রিয় ও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom