রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

সংরক্ষিত আসনে জাপা থেকে মনোনয়ন পাচ্ছেন শেরিফা ও সালমা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৯৭ সময় দেখুন
সংরক্ষিত আসনে জাপা থেকে মনোনয়ন পাচ্ছেন শেরিফা ও সালমা


স্পেশাল করসপন্ডেন্ট

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে জাতীয় পার্টি থেকে শেরিফা কাদের ও সালমা ইসলামকে মনোনয়ন দেওয়া হচ্ছে। এই দু’জন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটে অংশ নিয়ে পরাজিত হন। নির্বাচনে ১১টি আসনে জয় লাভ করায় দু’টি আসনে মনোনয়ন দিতে পারবে জাপা।

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনে জয়ী দল বা জোটগুলোর মধ্যে ৫০টি সংরক্ষিত আসন আনুপাতিক হারে বণ্টন করা হয়। সাধারণভাবে প্রতি ছয়টি আসনের বিপরীতে কোনো দল বা জোট একটি সংরক্ষিত আসন পেয়ে থাকে।

জানা গেছে, জাতীয় পার্টি থেকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হতে জোর চেষ্টা চালান সংরক্ষিত আসনের সাবেক তিন সংসদ সদস্য পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারের স্ত্রী নাসরিন জাহান রতনা, কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম ও চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যক্ষ রওশন আরা মান্নান।

তবে এবারের সংসদে জাপার সংরক্ষিত আসন কম থাকায় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদের ও কো-চেয়ারম্যান সালমা ইসলামকে মনোনয়ন দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর