রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম নিলেন শারমিন আক্তার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৭ সময় দেখুন
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম নিলেন শারমিন আক্তার

জামালপুরঃ
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শারমিন আক্তার। শারমিন আক্তার রাজধানী ঢাকার তেজগাঁও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক এবং সরিষাবাড়ী পৌরসভার মেয়র মো. মনির উদ্দিনের কন্যা।

শনিবার(১০ ফেব্রুয়ারি) রাতে শারমিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৮ ফেব্রুয়ারি ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার হয়ে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শকে প্রতিষ্ঠিত করতে চান বলে জানান তিনি।
শারমিন আক্তার বলেন, জননেত্রী শেখ হাসিনা একজন নারীবান্ধব নেত্রী। তার হাতকে শক্তিশালী করতে ইতোমধ্যে দেশের অনেক গুণী, তারকাখ্যাত নেত্রীরা উৎসাহের সহিত প্রস্তুত আছেন। এই কাতারে আমি একজন ক্ষুদ্র মানুষ এবং শিক্ষক হিসেবে জননেত্রী শেখ হাসিনার পাশে দাঁড়াতে প্রস্তুত আছি।

তিনি আরও বলেন, আমি আওয়ামী পরিবারের সন্তান। জন্মের পর থেকেই আমার বাবার আওয়ামী সমর্থিত রাজনীতি দেখেই আমি বড় হয়েছি। বর্তমানে আমার বাবা আওয়ামী সমর্থিত পৌরসভার মেয়র হিসেবে সরিষাবাড়ীতে দায়িত্ব পালন করছেন। বাবার দীর্ঘ রাজনীতির আওয়ামী আদর্শের পথে সবসময় ছিলাম, সামনেও থাকবো।
উল্লেখ্য, শারমিন আক্তার ইডেন কলেজ ছাত্রলীগের সদস্য ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর