রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় কালক্ষেপণ না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

সংসদের কাছে সংস্কারের দায়িত্ব ছেড়ে দেওয়ার পক্ষপাতী নই: আখতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৯৮ সময় দেখুন


ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, সংসদের কাছে সংস্কারের কার্যভার ছেড়ে দেওয়ার পক্ষে আমরা নই। এই সংস্কারের ম্যান্ডেট বর্তমান সরকারের হাতেই রয়েছে।

সোমবার (৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার দশম দিন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমরা যারা ঐকমত্য কমিশনে বসেছি, তারা জনগণের প্রতিনিধিত্ব করছি। ভবিষ্যতের সংসদের ওপর সংস্কার নির্ভরশীল থাকলে, তা কার্যকর ঐকমত্য হতে পারে না।’

আখতার হোসেন বলেন, ‘জুলাই সনদ নিছক দলিল নয়; এর মধ্যেই রয়েছে মৌলিক কাঠামোগত পরিবর্তনের রূপরেখা। সেই ভিত্তিতে নতুন সংবিধান প্রণয়ন এবং সংস্কারের বাস্তবায়নের জন্য গণপরিষদ নির্বাচনের প্রয়োজন রয়েছে।’

উপজেলা পর্যায়ে অধস্তন আদালত স্থাপন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে বলে জানান আখতার হোসেন।

তিনি বলেন, ‘দূরবর্তী এলাকার মানুষকে জেলা সদরে গিয়ে বিচার চাইতে হয়। এতে তারা হয়রানির শিকার হন। এই সমস্যা নিরসনে উপজেলা পর্যায়ে স্থায়ী আদালত স্থাপনের প্রস্তাব আমরা দিয়েছি।’

এনসিপির মতে, জনসংখ্যার ঘনত্ব, মামলার চাপ, যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় নির্দিষ্ট কিছু উপজেলায় প্রথম পর্যায়ে এই আদালত স্থাপন করা যেতে পারে। চৌকি আদালতগুলোকে স্থায়ী রূপ দিয়ে অবকাঠামো উন্নয়নের কথাও বলেছেন তিনি।

এ ছাড়া বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ স্থাপনেও রাজনৈতিক ঐকমত্য গড়ে উঠেছে বলেও জানান আখতার। তবে কিছু আইনজীবীর বিরোধিতা প্রসঙ্গে তিনি বলেন, ‘স্বার্থন্বেষী কিছু মহলের বাধায় অতীতে এ উদ্যোগ বাস্তবায়ন হয়নি। কিন্তু এখন সময় বদলেছে, জনগণের দোরগোড়ায় বিচার পৌঁছে দেওয়াটাই এখন সবচেয়ে জরুরি।’

সংবিধানের ১৪১ অনুচ্ছেদ সংশোধন বিষয়ে দলগুলোর মধ্যে আংশিক ঐকমত্য হয়েছে বলেও জানান আখতার হোসেন।

তিনি বলেন, ‘জরুরি অবস্থা যেন রাজনৈতিকভাবে অপব্যবহার না হয় এবং মানবাধিকার ক্ষুণ্ণ না হয়—এ বিষয়ে পরিষ্কার দিকনির্দেশনা প্রয়োজন।’

আখতারের মতে, জাতীয় ঐকমত্য বাস্তবায়নের পথ শুধুমাত্র সংসদের হাতে ছেড়ে না দিয়ে একটি স্বতন্ত্র ও জনগণভিত্তিক বন্দোবস্তের মাধ্যমে ভবিষ্যতের বাংলাদেশের নতুন কাঠামো গড়ে তুলতে হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom