রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

সংসদে বিরোধীদলীয় নেতা জি এম কাদের, উপনেতা আনিসুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১১৭ সময় দেখুন
সংসদে বিরোধীদলীয় নেতা জি এম কাদের, উপনেতা আনিসুল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে সংসদে বিরোধীদলীয় নেতা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে দলটির আরেক নবনির্বাচিত এমপি আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলীয় উপনেতা করা হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) তাদের বিরোধীদলীয় নেতা ও উপনেতা করে প্রজ্ঞাপন জারি হয়েছে। স্পিকারের আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।

প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় সংসদে সরকারি দলের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমত দল বা অধিসঙ্ঘের নেতা গোলাম মোহাম্মদ কাদের (২১ রংপুর-৩)-কে জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২(১)(ট) বিধি অনুযায়ী বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১ মোতাবেক ২৮২ চট্টগ্রাম-৫ হতে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি দিয়েছেন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে ১১টি সংসদীয় আসনে জয় পায় জাতীয় পার্টি। এবারের নির্বাচনে ২৬ আসনে জাপাকে ছাড় দিয়েছিল আওয়ামী লীগ। ওই আসনগুলোতে নৌকার কোনো প্রার্থী দেওয়া হয়নি।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর