বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

সংসার ভাঙল শৈলকুপার ৪০ ইঞ্চি খর্বাকৃতি দম্পতির!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৪২৯ সময় দেখুন
সংসার ভাঙল শৈলকুপার ৪০ ইঞ্চি খর্বাকৃতি দম্পতির!


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি::

আব্বাস মণ্ডল (৩০), উচ্চতা ৪০ ইঞ্চি। পরিবারের বড় সন্তান। প্রথম সন্তান খর্বাকৃতি হওয়ায় একটা বিয়ের জন্য বাবা-মায়ের চেষ্টার অন্ত ছিলনা। শেষ মেষ সন্ধান পেয়েছিল পুত্রবধূ মিম খাতুনের (১৮)। তার উচ্চতা ৪২ ইঞ্চি। কাধে-কাধ মিলিয়ে গত ৯ এপ্রিল রাতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

৪০ ইঞ্চি বর আর ৪২ ইঞ্চি কনের এ বিয়ের খবর ১০ এপ্রিল প্রকাশের পর তা ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমসহ ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে বেশি দিন স্থায়ী হলো না তাদের সংসার জীবন। ৬ মাসের মাথায় গত ২০ অক্টোবর বুধবার বিয়ে বিচ্ছেদ হলো এ দম্পতির। খর্বাকৃতি বর আব্বাস মণ্ডল ঝিনাইদহের শৈলকুপার আউশিয়া গ্রামের আজিবর মণ্ডলের ছেলে ও কনে মিম খাতুনএকই উপজেলার লক্ষন্দিয়া গ্রামের ইউনুস আলী মোল্যার মেয়ে।

বিয়ে বিচ্ছেদ নিয়ে আব্বাস মণ্ডলের সঙ্গে কথা হলে তিনি জানান, বিভিন্ন সমস্যার কারণে দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে বিচ্ছেদ হয়েছে। সম্পূর্ণ বৈধ ভাবে তাদের বিয়ে বিচ্ছেদ হয়েছে বলে তিনি জানান।

আব্বাস মণ্ডলের বাবা আজিবর মণ্ডল বলেন, আশা করে তিনি ছেলেকে বিয়ে দিয়েছিলেন। কিন্ত বিয়ে বিচ্ছেদে তিনি মর্মাহত। আউশিয়া গ্রামের ওষুধ ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, মুসলিম বিধান অনুযায়ী আব্বাস মণ্ডলের বিয়ে বিচ্ছেদ হয়েছে। তবে তিনি সহ সবাই চেয়েছিলেন এ দম্পতির সুখি সংসার জীবন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর