রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

সংস্কার সুপারিশের সঙ্গে একমত গণসংহতি আন্দোলনের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১১৯ সময় দেখুন


‎স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৫ ১৫:৪৩ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১৬:৫১


ঢাকা: ‎জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার সুপারিশের বিষয়ে মতামত দিয়েছে গণসংহতি আন্দোলন। মঙ্গলবার (২৫ মার্চ) সংসদ ভবনের কার্যালয়ে ঐকমত্য কমিশনের পক্ষে বদিউল আলম মজুমদারের কাছে দলটির প্রতিনিধিরা তাদের মতামত হস্তান্তর করেছে।
‎
‎এরপর গণমাধ্যমের সঙ্গে আলাপের সময় গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, ‘১৬৬টি সুপারিশের প্রত্যেকটি বিষয়ে আমরা মতামত জানিয়েছি। এরমধ্যে প্রায় ৯০ শতাংশ প্রস্তাবের ব্যাপারে আমাদের ঐকমত্য আছে। ১০ শতাংশ বিষয়ে আমাদের কোথাও আংশিক ঐকমত্য আছে বা বিরোধিতা আছে বা নতুন প্রস্তাবও আছে।’
‎
‎তিনি বলেন, ‘সংস্কার কাজটা কিভাবে হবে এ বিষয়ে আমাদের প্রস্তাব হচ্ছে- সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনের মাধ্যমে এটা হতে হবে।’
‎
‎আবুল হাসান রুবেল জানান, সংবিধানের সংস্কারের বিষয়টি জনগণের বহুদিনের আকাঙ্খা। জনগণের ইচ্ছাকে স্বীকৃতি দিয়ে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন দিতে হবে।
‎
‎তিনি আরও বলেন, ‘এক্ষেত্রে কারা সরকার গঠন করবে, কারা সংবিধান করবে এ জটিলতাও পোহাতে হবে না। এ বিষয়ে সব দলকে ঐকমত্য করা সম্ভব। সংস্কার ও নির্বাচনের ভেতরে যে বিরোধ জিইয়ে রাখা হয়েছে তা যেন থাকে সে জন্য সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনের প্রস্তাব করা হয়েছে।’
‎
‎গণসংগতি আন্দোলনের প্রতিনিধি দলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মনির উদ্দীন পাপ্পু, দীপক রায়, জুলহাসনাইন বাবু ও বাচ্চু ভূঁইয়া উপস্থিত ছিলেন।
‎
‎বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ ২২টি রাজনৈতিক দল ইতোমধ্যে মতামত দিয়েছে বলে জানিয়েছে কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী।

‎সারাবাংলা/এনএল/এমপি

গণসংহতি আন্দোলন
সংবিধান
সংস্কার





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর