
সোমবার সঞ্জয় রাইয়ের ফাঁসি চেয়ে রাজ্য সরকারের করা মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবারই ঘোষণা করেন, আরজি কর কাণ্ডে শিয়ালদহ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে মামলা করা হবে৷ সেই মতো মঙ্গলবার সকালেই সঞ্জয় রাইয়ের সর্বোচ্চ সাজা চেয়ে হাইকোর্টে আবেদন করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত৷ মামলা দায়েরের অনুমতি দেয় হাইকোর্ট৷ সঞ্জয় রায়ের শাস্তি নিয়ে এবার সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চলেছেন আইনজীবী করুণা নন্দী৷
Source link