বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত।

‘সঠিক ইতিহাস তুলে ধরলে জিয়াউর রহমানকে জানা সম্ভব হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৯৭ সময় দেখুন


স্পেশাল করেপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৫ ০০:৩৪

জিয়াউর রহমান ফাউন্ডেশন-জেডআরএফ আয়োজিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: যার গল্প আমাদের দর্শন’ শীর্ষক আলোচনা সভা

ঢাকা: মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পারলে জিয়াউর রহমান সম্পর্কে জানা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৮ জানুয়ারি) রাতে রাজধানী মিন্টু রোডে শহিদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশন-জেডআরএফ আয়োজিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: যার গল্প আমাদের দর্শন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ‘একজন সৈনিকের কমিটমেন্ট হচ্ছে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, দেশের মাটির প্রতি। দেশের মানুষকে রক্ষা করা, সার্বভৌমত্ব রক্ষা করা। আমরা দেখেছি যখন দেশকে রক্ষা করার সময় এসেছে, তখন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছেন। যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। মুক্তিযুদ্ধে আসার জন্য মানুষকে উজ্জীবিত করেছেন। একজন সৈনিক হিসেবে সর্বোচ্চ দায়িত্ব পালন করেছেন।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যেহেতু উনি সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন, আগামীতে যারা সশস্ত্র বাহিনীতে আসবেন; দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের মাটিকে রক্ষা করার শপথ নিয়ে যারা আসবেন তাদেরকে জিয়াউর রহমানের কাজগুলো উজ্জীবিত করবে, সাহস যোগাবে।’

তারেক রহমান বলেন, ‘আমরা দেখেছি উনি যখন রাজনীতিবিদ হিসেবে কাজ শুরু করলেন, উনি কিন্তু ঢাকার মধ্যে বসে থাকেন নাই। মানুষের কাছে ছুটে গেছেন। মানুষের সঙ্গে কথা বলেছেন। মানুষের সমস্যা জানতে চেয়েছেন। উনি দায়িত্ব গ্রহণের আগে আমরা দেখেছি বিভিন্ন রকমের থিওরি দিয়ে জাতিকে বিভক্তি করার চেষ্টা করা হয়েছিল।’

তিনি বলেন, ‘সব পরিচয়ের ওপরে উঠে বাংলাদেশি পরিচয়ে সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান। তিনি রাজনীতিবিদ হিসেবে জনপ্রিয় ছিলেন বলেই বিএনপি সর্বোচ্চ জনপ্রিয়তা নিয়ে টিকে আছে। রাষ্ট্রপ্রধান হিসেবে বৈদেশিক মুদ্রা অর্জন এবং গার্মেন্টস শিল্প প্রসার করে বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরেছিলেন জিয়াউর রহমান। সৈনিক, রাজনীতিবিদ এবং রাষ্ট্রপ্রধান- সব পরিচয়েই সফল হয়েছিলেন তিনি।’

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেডআরএফ’র ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

জানা
জিয়াউর রহমান
টপ নিউজ
তারেক রহমান
সঠিক ইতিহাস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom