রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মেধাবীদের ল্যাপটপ-ট্যাব পুরস্কার, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়ে প্রবাহের সমাপনী অনুষ্ঠান মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News

সন্ত্রাসবিরোধী আইনের মামলা ৫ দিনের রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৭ সময় দেখুন
সন্ত্রাসবিরোধী আইনের মামলা ৫ দিনের রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ


ঢাকা: রাজধানীর গুলশান থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে পাঁচদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে, শনিবার রাতে গুলশান এলাকা থেকে শাহেদকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১২ সেপ্টেম্বর দুপুরে গুলশান থানাধীন ডা. ফজলে রাব্বী পার্কের দক্ষিণ পাশে মিছিল বের করেন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাষ্ট্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে মিছিলে তারা উসকানিমূলক স্লোগান দেন। একইসঙ্গে, চলাচলরত গাড়ি ভাঙচুরের চেষ্টা চালিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়। ঘটনার পরদিন সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন গুলশান থানার এসআই মো. মাহাবুব হোসাইন।

উল্লেখ্য, গত বছরের ১৯ অক্টোবর রাতে জুলাই-আগস্টের গণআন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার হন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের একাধিক মামলায় তাকে আসামি করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom