সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :

সবধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে: মুফতি রেজাউল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬০ সময় দেখুন
সবধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে: মুফতি রেজাউল


ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, দেশ-জাতির স্বার্থে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সকলকে প্রস্তুত থাকতে হবে। ৩০০ আসনেই আমাদের সর্বাত্মক দাওয়াতি কার্যক্রম চালিয়ে যেতে হবে। সমঝোতার স্বার্থে কোনো আসন ছাড়তে হলেও সেই আসনে কাজের স্পৃহা ও গতি পূর্ণমাত্রায় ধরে রাখতে হবে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) পুরানা পল্টনের পুষ্পধাম মিলনায়তনে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীদের মাঝে মনোনয়নপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, শহিদ ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িতদের এখনও গ্রেফতার করা হয় নাই, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতির দিকে যাচ্ছে। এর প্রতিবাদে এবং জুলাই সনদের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে আগামী ৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

মনোনয়ন প্রদান অনুষ্ঠানে দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom