রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সারজিসের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২২ সময় দেখুন



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

১৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪৬



রংপুর: বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সারজিস আলম বলেন, ‘স্বৈরাচারের দোসররা ঐক্য বিনষ্ট করে আন্দোলনকারীদের ওপর হামলা করতে পারে। এ জন্য রাজনৈতিক আদর্শ একপাশে রেখে যেকোনো মূল্যে তা প্রতিহত করতে হবে।’

তিনি বলেন, ‘দেশে সিস্টেমের মাধ্যমে যে ক্যানসার তৈরি হয়েছে, সেই ক্যানসার নির্মূল করে জনগণের ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠার দিকে এগিয়ে যেতে হবে। এ জন্য ধৈর্য ধরে অন্তবর্তী সরকারকে সময় দিতে হবে এবং আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ছাত্র-জনতাকে বলতে চাই, আমরা কোনো অথরিটি না, আমরা প্রেসার গ্রুপ। সেই প্রেসার গ্রুপ হয়েই কাজ করে যেতে চাই।’

রংপুর বিভাগের উন্নয়নে সবাইকে অধিকার আদায়ে আওয়াজ তুলতে হবে উল্লেখ করে সারজিস আলম বলেন, ‘রংপুর বিভাগে বরাদ্দ কম। দেশের প্রথম সারির সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় বছরে যে বাজেট পায়, পুরো রংপুর বিভাগ সেই বাজেট পায়নি। এভাবে ১৬ বছর ধরে রংপুর বিভাগ বাজেট বৈষম্যের শিকার হয়ে আসছে। এই রংপুরে এখন একটি প্রথম সারির বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারি নাই। সেরা কোনো মেডিকেল কলেজ নির্মাণ করতে পারি নাই।’

তিনি আরও বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা একটি যৌক্তিক দাবি। এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এক হাজার কোটি টাকা দরকার। তারপরও বাস্তবায়ন করা হয়নি তিস্তা মহাপরিকল্পনা। অন্যদিকে, এই ফ্যাসিস্ট সরকার পদ্মা সেতু ও পদ্মা রেল সেতু বাস্তবায়নে ৭০ হাজার কোটি টাকা ব্যয় করেছে। অথচ এক কোটি মানুষের জন্য তিস্তা মহাপরিকল্পনা করেনি। শুধু তাই নয়, রংপুর বিভাগের আটটি জেলা রয়েছে, সেই জেলাগুলো দ্বিতীয় সারির জেলা। রংপুর বিভাগ দ্বিতীয় সারির বরাদ্দ পয়। এই বৈষম্য আর মানি না।’

সারজিস আলম বলেন, ‘ফ্যাসিস্ট সরকার অনেক ভাইকে মামলা দিয়ে আদালতের বারান্দায় চক্কর দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়িয়েছে। অনেকের জীবন ধ্বংস করে দিয়েছে। চাঁদাবাজি করেছে, হামলা করেছে, দখল করেছে। সেই একই কাজ আমরা যদি করি তাহলে এক হাজার ছাত্র-জনতার জীবনের বিনিময়ে পাওয়া স্বাধীনতা ধুলিসাৎ হবে। আমাদের এইসব থেকে বিরত থাকতে হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে সারজিস বলেন, ‘সবসময় আমার অংশগ্রহণ থাকবে তবে শিক্ষার্থী হিসেবে আমার অগ্রাধিকার হবে পড়ালেখা। কেননা দেশকে একশ’ বছর এগিয়ে নিতে হলে কোয়ালিটিফুল রিসোর্চ দরকার। বাংলাদেশে ভারতসহ বিশ্বের অসংখ্য দেশের জনশক্তি লাখ কোটি ডলার নিয়ে যায় তাদের বেতন হিসেবে। তাই ওই পদগুলোর জন্য আমাদের তৈরি হতে হবে। ২০২৪ সালের স্পিরিট ধরে রাখতে হলে, তরুণ সমাজকে বাঁচাতে হবে। এজন্য মাদকের ছোবল থেকে দূরে থাকতে হবে। আমাদের পড়ালেখায় ফিরতে হবে।’

মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী আন্দোলনের রংপুর বিভাগের প্রধান সমন্বয়ক আবু সাঈদ মিলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রকিব মাসুদ, জেলা সমন্বয় ইমরান আহমেদসহ রংপুর বিভাগের ও কেন্দ্রীয় সমন্বয়করা বক্তব্য দেন। এর আগে, বেলা ১১টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুরে আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় সমন্বয়করা।

সারাবাংলা/পিটিএম


ঐক্যবদ্ধ
কেন্দ্রীয় সমন্বয়ক
টপ নিউজ
রংপুর
রাজনৈতিক দল
সারজিস আলম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর