WhatsApp Voice Messages: জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp তাদের ইউজারদের জন্য লঞ্চ করে চলেছে একের পর এক নতুন ফিচার। সম্প্রতি মেটার (Meta) নিজস্ব প্ল্যাটফর্ম WhatsApp-এর ভয়েস মেসেজ ফিচার আপডেট করা হয়েছে। WhatsApp-এর ইউজারদের উন্নত ভয়েস মেসেজ পরিষেবা দেওয়ার জন্য এই আপডেট করা হয়েছে। কিন্তু WhatsApp-এর অনেক ইউজার এই আপডেটের ফলে সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই এক নজরে দেখে নেওয়া যাক WhatsApp-এর ভয়েস মেসেজ এরর ঠিক করার ৫ উপায়।
স্টেপ ১ – প্রথমেই বন্ধ করে দিতে হবে WhatsApp-এর ফোর্স অপশন। এর জন্য প্রথমে যেতে হবে WhatsApp অ্যাপে এবং সেখান থেকে ইনফো পেজে। সেখানেই দেখতে পাওয়া যাবে ফোর্স বন্ধ করার অপশন। এই পদ্ধতিটি করতে হবে অ্যান্ড্রয়েড ইউজারদের। আইফোন ইউজারদের ক্ষেত্রে অন্য যে কোনও অ্যাপ বন্ধ করার মতো WhatsApp অ্যাপ বন্ধ করে সেটি আবার রিওপেন করতে হবে।
আরও পড়ুন – আইফোন-এর শখ? Flipkart যা ছাড় দিচ্ছে ভাবতেও পারবেন না, দেখুন
স্টেপ ২ – WhatsApp-এর ভয়েস মেসেজ ফিচার ব্যবহার করার জন্য ইউজারদের কয়েকটি পারমিশন দিতে হবে। WhatsApp ইউজারদের ডিভাইসের রেকর্ড, স্টোরেজ ইত্যাদির মতো কয়েকটি পারমিশন চায়। সেগুলো WhatsApp-কে না দিলে ইউজাররা ব্যবহার করতে পারবেনা WhatsApp-এর ভয়েস মেসেজ ফিচার।
স্টেপ ৩ – নিজেদের ফোনের স্টোরেজ কম থাকলে অনেক সময় WhatsApp-এর ভয়েস মেসেজ ফিচার ব্যবহার করতে অসুবিধা হয়। এর ফলে নিজেদের ডিভাইসের স্টোরেজ চেক করে নিতে হবে। কারণ ইউজাররা যে ভয়েস মেসেজ রিসিভ করে WhatsApp-এর মাধ্যমে তা সরাসরি নিজেদের ডিভাইসে স্টোর হয়ে যায়। এর জন্য নিজেদের ডিভাইসে স্টোরেজের জায়গা থাকা দরকার। নিজেদের ফোনে উপযুক্ত জায়গা থাকলে WhatsApp-এর ভয়েস মেসেজ ফিচার ব্যবহার করতে কোনও ধরনের অসুবিধা হয় না।
আরও পড়ুন – আইফোন ইউজারদের জন্য অ্যাপল তৈরি করেছে ওটিপি, জেনে নিন বিশদে!
স্টেপ ৪ – WhatsApp-এর ভয়েস মেসেজ ফিচার ব্যাবহার করার সময় দেখে নেওয়া দরকার নিজেদের ফোনে অন্যান্য কোন কোন অ্যাপ খোলা রয়েছে। কারণ সেই সময় যদি এমন কোনও ধরনের অ্যাপ খোলা থাকে যা নিজেদের ফোনের মাইক্রোফোন ব্যবহার করছে, তাহলে WhatsApp-এর ভয়েস মেসেজ ব্যবহার করার ক্ষেত্রে এরর দেখা যায়। এর ফলে WhatsApp ভয়েস মেসেজ অ্যাপ ব্যবহার করার সময় খেয়াল রাখা দরকার যে, ভয়েস রেকর্ডিং অ্যাপ, ভিডিও কনফারেন্সিং অ্যাপ, স্ক্রিন রেকর্ডিং অ্যাপ এবং এই ধরনের অ্যাপ বন্ধ করে রাখতে হবে।
স্টেপ ৫ – সবথেকে গুরুত্বপূর্ণ হল নিজেদের WhatsApp অ্যাপ আপ টু ডেট রয়েছে কি না। এর জন্য সবসময় WhatsApp অ্যাপ আপডেট রাখা প্রয়োজন। সবসময় WhatsApp-এর লেটেস্ট ভার্সন ব্যাবহার করলে WhatsApp-এর ভয়েস মেসেজের ক্ষেত্রে কোনও ধরনের এরর দেখানোর সম্ভাবনা কম থাকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Whatsapp, Whatsapp feature, Whatsapp update