বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

সমালোচনার মুখে এসির তাপমাত্রা কমাল স্পেন সরকার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৯৬ সময় দেখুন
সমালোচনার মুখে এসির তাপমাত্রা কমাল স্পেন সরকার


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে গ্রীষ্মকালে শীতাতপ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৭ ডিগ্রির নিচে নামানো যাবে না বলে নির্দেশনা জারি করেছিল স্পেনের সরকার। তবে তুমুল সমালোচনার মুখে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি পর্যন্ত নামাতে রাজি হয়েছে সরকার।

এর আগে, গত সপ্তাহে স্পেনের সরকার রুশ গ্যাসের উপর নির্ভরতা সীমিত করার লক্ষ্যে জ্বালানি সাশ্রয়ী নীতি গ্রহণ করে। এ লক্ষ্যে অফিস এবং দোকানে গ্রীষ্মে ২৭ ডিগ্রির নিচে শীততাপ যন্ত্রের তাপমাত্রা না কমানোর নির্দেশনা জারি করা হয়। আগামী শীতকালে হিটারের তাপমাত্রা ১৯ ডিগ্রির বেশি না বাড়াতেও সরকারের নির্দেশনা রয়েছে। তবে শীতাতপ যন্ত্রের তাপমাত্রা আরও কমিয়ে নির্দেশনা জারি করার দাবি করেন অনেকেই। শুরুতে কিছুদিন সরকার সিদ্ধান্তে অটল থাকলেও সমালোচনার মুখে তাপমাত্রা কমাতে রাজি হয়েছে।

সেগোভিয়া শহরের এক রেস্তোরাঁর মালিক সিজার গার্সিয়া বলেন, তারা (সরকার) শুরুতে যে তাপমাত্রা নির্দিষ্ট করে দিয়েছিল তা একেবারেও অযৌক্তিক। হোটেল এবং ক্যাটারিং শিল্প ইতিমধ্যে মহামারির চলাকালীন বিধিনিষেধের পরিণতি ভোগ করছে। এখন এসব শিল্পের উপর আরও বিধিনিষেধ আরোপ করতে চায় সরকার।

গার্সিয়া বলেন, এসির তাপমাত্রা ২৭ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি পর্যন্ত কমিয়ে আনা বাস্তবসম্মত। তবে এখনও তা যথেষ্ট নয়। তিনি যুক্তি দিয়ে বলেন, রেস্টুরেন্টে যখন ১৮ ডিগ্রি তাপমাত্রায় এসি চালানো হয় তখন প্রকৃতপক্ষে ঘরের তাপমাত্রা ২৪ ডিগ্রি থাকে। কারণ রেস্টুরেন্টের রান্নাঘর এবং বারান্দা বন্ধ রাখা যায় না। এছাড়া মানুষের শরীরের তাপমাত্রা তো আছেই।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর