বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২১৫৫ শিক্ষক পদ শূন্য

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ জুন, ২০২১
  • ২৯৪ সময় দেখুন
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২১৫৫ শিক্ষক পদ শূন্য


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দুই হাজার ১৫৫ জন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে।

বুধবার (২ জুন) সংসদের প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

সরকারি কর্ম কমিশন সচিবালয় কর্তৃক সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে পদায়নের জন্য, তাদের প্রাক চাকরিবৃত্তান্ত যাচাইয়ের লক্ষ্যে দুই মাস আগে জননিরাপত্তা বিভাগ এবং স্বাস্থ্য পরীক্ষা শেষ করার জন্য স্বাস্থ্যসেবা বিভাগে পত্র পাঠানো হয়েছে, বলে জানান শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, এ সংক্রান্ত প্রতিবেদন পাওয়ার পর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শূন্যপদে সহকারী শিক্ষকদের পদায়ন সম্পন্ন হবে।

অন্যদিকে, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মনির উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জাকির হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তিন ধাপে মোট ২৬ হাজার ১৯৩ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom