সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

‘সরকারের ভেতরে নির্বাচন বানচালের পাঁয়তারা চলছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৩১ সময় দেখুন
‘সরকারের ভেতরে নির্বাচন বানচালের পাঁয়তারা চলছে’


ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, সরকারের ভেতরের একটি অংশ আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, ‘আমাদের কাছে স্পষ্ট যে, সরকারের ভেতরের কোনো একটা অংশ সংস্কারকে ভণ্ডুল করে নির্বাচন বানচালের পাঁয়তারা করছে।’

আখতার হোসেনের অভিযোগ, ঐকমত্য কমিশনের সুপারিশের বাইরে গিয়ে সরকারের একাংশ নিজেই ‘ঐকমত্য কমিশন হওয়ার’ চেষ্টা করছে, যা নির্বাচনি প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলছে।

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতেই ঐকমত্য কমিশন সুপারিশ জমা দিয়েছে। সেই সুপারিশের ভিত্তিতেই সরকার আদেশ জারি করার কথা ছিল। কিন্তু হঠাৎ করে আবার এক সপ্তাহ সময় নিয়ে নতুন আলোচনা ডাকায় মনে হচ্ছে সরকার সংস্কার নিয়ে সাপ-লুডো খেলছে।’

এনসিপির সদস্য সচিব বলেন, ‘আমরা ৯৬-এ পৌঁছে গিয়েছিলাম, সেটাকে আবার তিনে নামিয়ে আনা হয়েছে— একটা সাপ কেটেছে। এখন রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হচ্ছে।’

আখতার হোসেন সরকারের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, ‘সরকারকে নিজেই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিতে হবে। সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদান করে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করতে হবে। গণভোটের মাধ্যমে জনগণের অভিপ্রায় বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর