রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘সরকারের মধ্যে স্বৈরাচারের প্রেতাত্মা বসে আছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ সময় দেখুন



স্পেশাল করেসপন্ডেন্ট

১৭ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৫



ঢাকা: অন্তর্বর্তী সরকারের মধ্যে স্বৈরাচারের প্রেতাত্মা বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই অন্তবর্তী সরকারের যারা দায়িত্বে আছেন তাদের অনুরোধ করতে চাই, এখনো আমলাদের মধ্যে, সরকারের মধ্যে সেই ফ্যাসিবাদী সরকারের অনেক প্রেতাত্মা উসকানি দিচ্ছে। তারা সমস্ত প্রচেষ্টা নস্যাৎ করার জন্য বসে আছে। আপনাদের রুখে দাঁড়াতে হবে। গণতন্ত্রকে যদি ধ্বংস করতে চায়, আবার বিপদে ফেলতে চায় সেটা অবশ্যই প্রতিরাধ করতে হবে। গণতন্ত্র দিবসে আমাদের শপথ নিতে হবে, বুকের রক্ত দিয়ে হলেও বাংলাদেশকে রক্ষা করতে হবে, বাংলাদেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হবে।’

দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তরের আমিনুল হক ও দক্ষিণের তানভীর আহমেদ রবিনের যৌথ পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, এজেডএম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন, আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, শামসুর রহমান শিমুল বিশ্বাস, কাজী সাইয়্যদেুল আলম বাবুল, ঢাকা জেলার নিপুণ রায় চৌধুরী,গাজীপুরেরর ফজলুল হক মিলন, নারায়নগঞ্জের শওকত হোসেন সরকার, মুন্সিগঞ্জের কামরুজ্জামান রতন, টাঙ্গাইলের হাসানুজ্জামিল শাহিন প্রমুখ।

অঙ্গসংগঠনের মধ্যে ঢাকা মহানগর দক্ষিনের রফিকুল আলম মজনু, যুবদলের এম মোনায়েম মুন্না, কৃষক দলের হাসান জাফির তুহিন, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, মহিলা দলের সুলতানা আহমেদ, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, স্বেচ্ছাসেবক দলের রাজীব আহসান, জাসাসের হেলাল খান, মৎস্যজীবী দলের আব্দুর রহিম, তাঁতী দলের আবুল কালাম আজাদ, ছাত্র দলের রাকিবুল ইসলাম রাকিব বক্তব্য দেন।

সমাবেশে বিএনপির আবদুল আউয়াল মিন্টু, নজমুল হক নান্নু, আব্দুল কুদ্দুস, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সালাউদ্দিন আহমেদ, আবদুস সালাম আজাদ, মোস্তাফিজুর রহমান বাবলু, নাসির উদ্দিন অসীম, শিরিন সুলতানা, আমিরুল ইসলাম খান আলিম, রেহানা আখতার রানু, নিলোফার চৌধুরী মনি, নেওয়াজ হালিমা আরলী, এম এ মালেক, খন্দকার আবু আশফাক, আসাদুল করীম শাহিন, মীর নেওয়াজ আলী, তাইফুল ইসলাম টিপু, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, কাজী মো. সেলিম রেজাসহ উপদেষ্টা কাউন্সিলের সদস্যসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এজেড/পিটিএম


টপ নিউজ
বিএনপি
মির্জা ফখরুল ইসলাম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর