শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

সরকার সমস্ত প্রতিষ্ঠান গুড়িয়ে ফেলছে: মান্না

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৩০৮ সময় দেখুন
সরকার সমস্ত প্রতিষ্ঠান গুড়িয়ে ফেলছে: মান্না


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: প্রশাসনের অভ্যন্তরীণ দুর্নীতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, ‘এই সরকার দিনকে দিন দেশের সমস্ত প্রতিষ্ঠান গুড়িয়ে ফেলছে। এমনকি জাতির মেরুদণ্ড যে শিক্ষা—সেটাকেও ধ্বংস করে ফেলছে। অবিলম্বে এর বিরুদ্ধে সোচ্চার হবার জন্য আমি দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি’।

মঙ্গলবার (২৪ আগস্ট) এক বিবৃতিতে তিনি এসব মন্তব্য করেন। বিবৃতিতে তিনি বলেন, ‘বরিশালের সাম্প্রতিক ঘটনাবলীতে সরকার এবং প্রশাসন ও প্রশাসনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কদর্য প্রকাশ হয়ে পড়েছে’।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘জোর করে ক্ষমতায় থাকার জন্য যারা দিনের ভোট রাতে করিয়ে দেওয়ার জন্য প্রশাসনকে নির্লজ্জভাবে ব্যবহার করে, তাদের পক্ষে যে প্রশাসনকে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয় সেটা আজ দিনের আলোর মতো স্পষ্ট’।

সারাবাংলা/এএইচএইচ/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর