রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

সরাইলে মানুষের দোয়া ও সমর্থন চাই- মাহাবুবুল বারী মন্টু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৯৬ সময় দেখুন
সরাইলে মানুষের দোয়া ও সমর্থন চাই- মাহাবুবুল বারী মন্টু


মোহাম্মদ মাসুদ, সরাইল প্রতিনিধি ::

আসন্ন উপনির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া -২ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু নির্বাচনী মতবিনিময় সভা করেছেন।

বুধবার (১১জানুয়ারি) কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে মতবিনিময় সভা করেছেন।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ, সাবেক জেলা আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম খোকন, উপজেলা আওয়ামীলীগ নেতা মাহফুজ আলী, ইকবাল হোসেন, টুটুল, সাবেক যুবলীগ নেতা আমিনুল ইসলাম শিলভী, কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল খান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবু শামীম মোহাম্মদ ছানা, দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুদ প্রমুখ।

এছাড়াও ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ড কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মাহাবুবুল বারী চৌধুরী মন্টু বলেন, উপজেলার সকল আওয়ামীলীগ নেতাকর্মীরা আমার সাথে আছেন। আমাকে সমর্থন দিয়েছেন। গতকাল সাবেক যুবলীগ সভাপতি ও স্বতন্ত্র থেকে মনোনয়ন জমা দেয়া এডঃ আশরাফ উদ্দিন মন্তু আমাকে সমর্থন দিয়েছেন।

এছাড়াও বর্তমান উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর উনিও আমাকে সমর্থন দিয়েছেন। উনি নিজেও নির্বাচন করার ইচ্ছে ছিল, উনি  নির্বাচন না করে আমাকে সমর্থন দিয়েছেন।

মতবিনিময় সভা শেষে ইউনিয়ন আওয়ামীলীগ নেতারা মাহাবুবুল বারী চৌধুরী মন্টু’র হাতে নৌকার প্রতিকৃতী তুলে দেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর