বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

সরাইল মসজিদ থেকে  ময়না’র রক্তাক্ত মরদেহ উদ্ধার, আইনি সহায়তায়– আইনজীবী তপু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২১৭ সময় দেখুন


মোহাম্মদ মাসুদ,  সরাইল প্রতিনিধি ::

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর মসজিদের দোতলা থেকে রক্তাক্ত অবস্থায় মাইমুনা আক্তার (ময়না) (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ময়না ওই এলাকার প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে। এ ঘটনায় মসজিদের ইমাম ও সহকারী ইমামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

আজ রোববার (৬ জুলাই) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চন্দু মিয়া পাড়ায় এই ঘটনা ঘটে।

এদিকে, শিশু ময়নাকে হত্যার নিন্দা জানিয়ে তার পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জজকোর্টের বিশিষ্ট আইনজীবী ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। তিনি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “শিশু ময়নাকে পাষবিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে।

সরাইল থানা পুলিশ দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনুক—এই দাবি জানাচ্ছি। পাশাপাশি ময়নার পরিবারকে আমি বিনামূল্যে সব ধরনের আইনি সহায়তা দেব, ইনশাআল্লাহ।”

নিহত ময়না  লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল এবং পাশাপাশি একটি মাদরাসায় নূরানি বিভাগেও পড়াশোনা করত।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) তপন সরকার বলেন, শনিবার থেকে শিশুটি নিখোঁজ ছিল।  তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করেও পাওয়া যাচ্ছিলো না। রাতে শিশুটির মা সরাইল থানায় সাধারণ ডাইরি করেন। সকালে স্থানীয় মসজিদের মক্তবে শিক্ষার্থীরা আরবি পড়তে আসে। এসময় দোতলায় শিশু ময়নার মরদেহ পড়ে থাকতে দেখতে পায়।

তিনি আরও জানান, শিশুটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এতে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। পাশাপাশি আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর