বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হওয়া থেকে বাঁচানোর উপায় বাকৃবিতে ইয়াবাসহ আটক ৪ – Sarabangla ​নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামীলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে জখম ভূঞাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চাচা সালাম পারভেজ ফকির হৃদ্‌রোগ চিকিৎসা সহজলভ্য করতে সরকারের উদ্যোগ অব্যাহত: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

সর্বোচ্চ উচ্চতায় সড়ক নির্মাণ করে ভারতের রেকর্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩৩০ সময় দেখুন
সর্বোচ্চ উচ্চতায় সড়ক নির্মাণ করে ভারতের রেকর্ড


আন্তর্জাতিক ডেস্ক

পূর্ব লাদাখের সীমান্ত এলাকায় সড়ক নির্মাণ করেছে ভারতের বর্ডার রোড অর্গেনাইজেশন। এ সড়ক উদ্বোধনের পরই রেকর্ডের বইয়ে নাম উঠে গেল ভারতের। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৯ হাজার ৩০০ ফুট উচ্চতায় নির্মিত বিশ্বের সবচেয়ে উঁচু সড়ক এটি।

বুধবার (৪ আগস্ট) ভারত সরকারের তরফ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সড়কটি এভারেস্ট পর্বতের বেজ ক্যাম্পের চেয়েও উঁচুতে নির্মিত হয়েছে। নেপালে অবস্থিতি এভারেস্টের সাউথ বেজ ক্যাম্প ১৭ হাজার ৫৯৮ ফুট উচ্চতায় অবস্থিত। এছাড়া তিব্বত অংশের উত্তর বেজ ক্যাম্প অবস্থিত ১৬ হাজার ৯০০ ফুট উচ্চতায়। এনডিটিভির খবর।

সরকারের বিবৃতিতে বলা হয়, দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার একটি সড়ক এতদিন সর্বোচ্চ উচ্চতার রেকর্ডধারী ছিল। ওই সড়ক ১৮ হাজার ৯৫৩ ফুট উচ্চতায়। ভারতের তৈরি সড়কটি এর চেয়েও প্রায় সাড়ে তিনশো মিটার উচ্চতায় নির্মিত।

বৃহৎ বাণিজ্যিক বিমানগুলো সাধারণত ভূপৃষ্ঠ থেকে ৩০ হাজার ফুট উচ্চতায় উড়ে থাকে। এ সড়কটি নির্মিত হয়েছে বাণিজ্যিক বিমান চলাচল পথের অর্ধেকেরও বেশি উচ্চতায়। উল্লেখ্য, লাদাখের অপর একটি সড়ক লা পাসের উচ্চতাও রেকর্ড বইয়ে আছে। ওই সড়ক সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ হাজার ৬০০ ফুট উচ্চতায় নির্মিত।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর