শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
IPL 2026: ‘I want MS Dhoni’s five trophies’- KL Rahul after surpassing him on IPL list | Cricket News Raja Shivaji, The Devil Wears Prada 2 Get Post-Midnight Shows In Mumbai Amid Huge Demand | DEETS Inside | Bollywood News কর্ণফুলীতে শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্দ্যোগে মে দিবস উৎযাপন ভূঞাপুরে শ্রমিক দিবসে র‌্যালি-পথসভা শেষে আকর্ষণীয় লাঠিখেলা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা কর্ণফুলীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ‘Don’t count Vaibhav Sooryavanshi’s age’: Shikhar Dhawan’s bold India debut statement | Cricket News কালিয়াকৈরে মহাসড়কে মৃত্যুর ফাঁদ,ফায়ার সার্ভিসের সামনে ফুটওভার ব্রিজের দাবিতে ফুঁসছে ১০ হাজার শ্রমিক Shah Rukh Khan Unveils Saif Ali Khan’s Kartavya Poster; Sambhavna Seth And Avinash Dwivedi Announce Pregnancy | Bollywood News কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যাচ্ছেন খালেদা জিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১০৩ সময় দেখুন
সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যাচ্ছেন খালেদা জিয়া


ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ বছরও সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

শায়রুল কবির খান বলেন, শুক্রবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জে অনুষ্ঠিত সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অংশগ্রহণের সম্মতি দিয়েছেন। তিনি তার ব্যক্তিগত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী অনুষ্ঠানে যোগ দেবেন।

এ বছর সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতৃবৃন্দকে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।

গত বছরও খালেদা জিয়া একই অনুষ্ঠানে অংশ নেন। তখন সেনাকুঞ্জে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে স্বাগত জানান। সেই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বেগম জিয়াকে পাশাপাশি বসে থাকতে দেখা যায়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom