কলকাতা: বিনোদনের দুনিয়া এবার আরও আকর্ষণীয় হতে চলেছে। সেই সুখবর আনছে Jio। গ্রাহকদের জন্য সবচেয়ে সস্তা ৪জি ফোন Jio Bharat V1 নিয়ে আসছে সংস্থা।
Jio Bharat V1-তে থাকবে Jio Saavn এবং Jio Cinema অ্যাপের সাপোর্ট। জুলাই মাসের ৩ তারিখেই ভারতে লঞ্চ করার কথা এই ফোনের।
এই ফোনের ফিচার্স কেমন হতে পারে, সেসম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গিয়েছে। Jio Saavn এবং Jio Cinema-এর জন্য আলাদা বোতাম দেওয়া হতে পারে এই ফোনে ৷
Jio সবসময়ই তার গ্রাহকের জন্য দারুণ সব অফার নিয়ে আসে। এবার সেই চমকেও রয়েছে নতুনত্ব।
জানা গিয়েছে, এটি একটি ৪জি কিপ্যাড ফোন। এর আগেই জানা গিয়েছিল জুলাইয়ের প্রথম সপ্তাহেই লঞ্চ করতে পারে এই ডিভাইস।
যদিও এই ফিচার ফোনটি সম্পর্কে সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কোনও তথ্য এতদিন জানানো হয়নি। তবে আগ্রহীদের মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছিল।
নতুন ব্র্যান্ডিং নিয়ে আসবে নতুন ফোন—
তথ্য ফাঁস হওয়ার সময় থেকেই মনে করা হচ্ছিল Jio Bharat V1 হতে চলেছে Jio-এর পুরনো ফিচার ফোনের একটি আপগ্রেড সংস্করণ। কিন্তু এর ডিজাইন পুরনো Jio ফোনের মতোই হবে। অবশ্য এর ডিজাইনে একটি বড় পরিবর্তন থাকবে। এর সামনে ভারত লেখা দেখা যেতে পারে বলে জানানো হয়েছিল। মনে করা হচ্ছে Jio এই ফিচার ফোনটি ২,০০০ টাকায় লঞ্চ করতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।