শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সাংবাদিকতায় আন্তর্জাতিক সম্মাননা জয় কুবি শিক্ষার্থীর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৩০৭ সময় দেখুন
সাংবাদিকতায় আন্তর্জাতিক সম্মাননা জয় কুবি শিক্ষার্থীর


কুবি করেসপন্ডেন্ট

জলবায়ু বিষয়ক প্রতিবেদনের জন্য সাংবাদিকতায় আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম। গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ অ্যালায়েন্স প্লাসের (জিসিসিএ প্লাস) এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে এ পুরস্কার জিতেছেন তিনি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি জাহিদুল ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্টের কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। বর্তমানে তিনি ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে কর্মরত।

জলবায়ু বিষয়ক প্রতিবেদনের জন্য বিশ্বের পাঁচটি অঞ্চলের পাঁচ তরুণ সাংবাদিককে এই পুরস্কার দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের অধীনে জলবায়ু বিষয়ক সংস্থাটি।

এ বছরের ১০ আগস্ট দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় ‘Dhaka landfills in disarray’ শিরোনামে জাহিদুল ইসলামের করা একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনটিই তাকে এনে দিয়েছে সম্মানজনক এ আন্তর্জাতিক স্বীকৃতি।

এই পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে জাহিদুল ইসলাম বলেন, কাজ মানুষকে অনেক দূর নিয়ে যায়। আমি আমার জায়গা থেকে ভালো কাজ করতে চেষ্টা  করছি। আমার এই অর্জন আমাকে সামনে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে। আমার শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা আমাকে এত দূর নিয়ে এসেছে বলে আমি বিশ্বাস করি। সবার কাছে আমার জন্য দোয়া চাই যেন দেশের জন্য ভালো কিছু করতে পারি।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর