মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

সাংবাদিকদের স‌ঙ্গে মতবিনিময় ক‌রেন নবাগত ওসি “আনোয়ার হোসেন”

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩৮১ সময় দেখুন
সাংবাদিকদের স‌ঙ্গে মতবিনিময় ক‌রেন নবাগত ওসি “আনোয়ার হোসেন”

জুল‌ফিকার আলী সম্রাট, ষ্টাফ রি‌পোর্টারঃ
পাবনার চাটমোহর থানায় সদ্য যোগদানকৃত নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেনের সঙ্গে চাটমোহর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৯ জুন সন্ধ্যায় থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সদ্য যোগদানকৃত নবাগত ওসি মো. আনোয়ার হোসেন বলেন, সাংবাদিকরা হ‌লো সমাজের দর্পণ।তৎস‌ঙ্গে আ‌রো ব‌লেন আ‌মি এই থানায় মাদক, জুয়া ও বাল‌্যবিবাহ প্রতিরো‌ধে কঠোরভাবে কাজ করবো। ‌তি‌নি সবার সহযোগিতায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে চান ।

তিনি আরো বলেন, পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ,ইভ‌টি‌জিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। বি‌শেষতঃ আত্মহত‌্য প্রতি‌রো‌ধের ল‌ক্ষে জনস‌চেতনা গ‌ড়ে তোলা অত‌্যন্ত জরুরী ব‌লে তি‌নি ম‌নে ক‌রেন।
প‌রি‌শে‌ষে তি‌নি সকল সাংবা‌দিক ও চাটমহর থানা সহ সারা দে‌শের মানু‌ষের জন‌্য ক‌রোনা ক‌ভিট ৯ থে‌কে মু‌ক্তি ও সা‌র্বিক সুস্হতা কামনা ক‌রেন।
উক্ত মতবিনিময় সভায় চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনে চাটমোহর প্রতিনিধি সঞ্জিত সাহা কিংশুক, চ্যানেল টুয়েন্টিফোরের পাবনা জেলা প্রতিনিধি শাহীন রহমান, দৈনিক নয়া দিগন্তরের প্রতিনিধি ইকবাল কবির রন্জু, দৈনিক ভোরের দর্পনের প্রতিনিধি এম এ জিন্নাহ, দৈনিক আজকালের প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি আব্দুল লথিফ রন্জু, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি বকুল রহমান, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি তুষার ভট্টাচার্য, দৈনিক সংবাদের প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি হাবিবুর রহমান শিমুল বিশ্বাস, দৈনিক সময়ের আলো’র প্রতিনিধি জহুরল ইসলাম, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি তোফাজ্জল হোসেন বাবু সহ সকল ই‌লে‌ক্ট্রিক,অনলাইন ও প্রেস মি‌ডিয়ার সাংকা‌দিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর