শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’! চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা

সাউথইস্ট ইউনিভার্সিটিতে আইইইই’র ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ সময় দেখুন
সাউথইস্ট ইউনিভার্সিটিতে আইইইই’র ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত


ঢাকা: সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) দুই দিনব্যাপী চতুর্থ আইইইই কনফারেন্স অন পাওয়ার, ইলেক্ট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনস আয়োজন করে।

গত ৪-৫ ডিসেম্বর আইইইই বাংলাদেশ সেকশন (IEEE Bangladesh Section) এবং আইইইই ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশনস সোসাইটি (আইএএস) বাংলাদেশ চ্যাপ্টার যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

দুই দিনব্যাপী এই ইভেন্টটি শুরু হয় গত ৪ ডিসেম্বর এসইইউ-এর মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনের মাধ্যমে।

উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ইউসুফ মাহবুবুল ইসলাম, প্রো-উপাচার্য এম মোফাজ্জল হোসেন, কনফারেন্স চেয়ার ও বুয়েটের ইইই বিভাগের অধ্যাপক সেলিয়া শাহনাজ, টেকনিক্যাল চেয়ার ও বুয়েটের অধ্যাপক শাইখ এ ফাত্তাহ, অর্গানাইজিং চেয়ার ও বুয়েটের অধ্যাপক এম ইমামুল হাসান ভূঁইয়া এবং সাউথইস্ট ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন দেওয়ান মো. ফরিদ। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের প্রভাষক ফারজানা আলম।

সম্মেলনে গবেষণা পত্র উপস্থাপন, আকর্ষণীয় প্লেনারি এবং আমন্ত্রিত আলোচনা ও ওয়ার্কশপ অন্তর্ভুক্ত ছিল। এ ছাড়াও, এই আয়োজনে উইমেন ইন ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ড সামিট ২০২৫ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের ওপর একটি আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা ধারণা ও সমাধান তুলে ধরেন। অধিকাংশ প্লেনারি বক্তা ইউএসএ, অস্ট্রেলিয়া, ভারত এবং সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি যোগদান করেন ।

PEEIACON 2025-এ ১০০টিরও বেশি গবেষণাপত্র উপস্থাপিত হয়। প্রবেশগম্যতা এবং অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে এটি হাইব্রিড পদ্ধতিতে পরিচালিত হয়েছিল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom