শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তসহ জামায়াতের ৬ দাবি ‎

সাউথইস্ট ইউনিভার্সিটিতে সীরাতুন নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা ও দোয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১৫ সময় দেখুন
সাউথইস্ট ইউনিভার্সিটিতে সীরাতুন নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা ও দোয়া


সাউথইস্ট ইউনিভার্সিটিতে পবিত্র ‘সীরাতুন নবী (সা.) ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গত ৩০ আগস্ট (রবিবার) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে এতে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক স্কলার, লেখক ও গবেষক শাইখ ড. মুহাম্মাদ সাইফুল্লাহ মাদানী।

মূল আলোচকের বক্তব্যে ড. মাদানী মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ ও জীবনাদর্শের নানা দিক বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমে মহানবীর (সা.) আদর্শে অনুপ্রাণিত হয়ে সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. আব্দুল কাদের মুহাম্মদ মাসুম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সবশেষে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর