শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

সাজেকে পর্যটকদের জীবন রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসায় পার্বত্য নাগরিক অধিকার পরিষদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩০২ সময় দেখুন
সাজেকে পর্যটকদের জীবন রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসায় পার্বত্য নাগরিক অধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি:
সাজেকে ইউপিডিএফ কর্তৃক সশস্ত্র অবরোধ ও গুলিবর্ষণের ঘটনায় দক্ষতা ও পেশাদারিত্বের সাথে পরিস্থিতি মোকাবিলা করায় বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে পার্বত্য নাগরিক অধিকার পরিষদ (পানাপ)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) সংগঠনের আহ্বায়ক মোঃ রিয়াজ উদ্দিন রানা স্বাক্ষরিত এক ধন্যবাদ ও শুভেচ্ছা পত্রে ৩০৫ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার, রাঙামাটি ক্যান্টনমেন্ট এবং বাঘাইহাট জোনের জোন কমান্ডারসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও সৈনিকদের প্রতি এই কৃতজ্ঞতা জানানো হয়।

পত্রে উল্লেখ করা হয়, সম্প্রতি সাজেকে ইউপিডিএফ কর্তৃক সাধারণ স্থানীয় জনগণকে মানবঢাল হিসেবে ব্যবহার করে সড়ক অবরোধ করে প্রায় ৩ হাজার পর্যটককে জিম্মি করে ফেলা হয় এবং সেনাবাহিনীর ওপর ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করা হয়।

এমন স্পর্শকাতর ও জটিল পরিস্থিতিতে সেনাবাহিনী চরম ধৈর্য, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সাথে পরিস্থিতি মোকাবিলা করে জীবনহানি রোধ করেছে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে সক্ষম হয়েছে। সেনাবাহিনীর তাৎক্ষণিক, সুপরিকল্পিত ও দক্ষ পদক্ষেপে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে এবং পার্বত্যাঞ্চলের পর্যটন ও জনসাধারণের জানমাল রক্ষা পেয়েছে।

এ বিষয়ে পার্বত্য নাগরিক অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ রিয়াজ উদ্দিন রানা বলেন, “পানাপ-এর পক্ষ থেকে রাঙামাটি জেলাধীন ৩০৫ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার, বাঘাইহাট জোনের সম্মানিত জোন কমান্ডারসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও সেনাবাহিনীর দায়িত্বশীল সকল কর্মকর্তা ও সৈনিকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। দ্রুত, সুশৃঙ্খল ও আইন-শৃঙ্খলা রক্ষায় আপনাদের এই নিষ্ঠা ও সাহসী ভূমিকা প্রশংসার দাবিদার।”

তিনি আরও বলেন, “আশা করি ভবিষ্যতেও পার্বত্য এলাকায় শান্তি বজায় রাখা ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী এভাবেই পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাবে। আপনাদের সেবা ও ত্যাগের জন্য পানাপ চিরকৃতজ্ঞ।”

উল্লেখ্য, সাজেকে অবরোধের কারণে আটকে পড়া পর্যটকদের সেনাবাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর