রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র এমএ জলিল মারা গেছেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬২ সময় দেখুন
সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র এমএ জলিল মারা গেছেন


সাতক্ষীরা: সাতক্ষীরা পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র ও সাবেক চেয়ারম্যান, সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস এর সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) এমএ জলিল আর নেই।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় বার্ধক্যজনিত রোগে মারা যান তিনি।

আব্দুল জলিল দুই দফায় সাতক্ষীরা পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথম মেয়াদ: ১৯৯৩–১৯৯৯ এবং দ্বিতীয় মেয়াদ: ২০১১–২০১৬।

মেয়র হিসেবে তার সময়কালে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছিল। বিশেষ করে, পৌরসভার পানির গ্রাহকদের জন্য পাইপলাইন সংস্কার ও সম্প্রসারণ কার্যক্রম, সরকারি কলেজ সড়কের পিচ ঢালাইসহ সংস্কার এবং স্থানীয় সড়কের নামকরণ কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে তার অবদান ছিল।

এ ছাড়া, তিনি সাংবাদিক সমাজের সঙ্গে সমন্বয় করে সাতক্ষীরা প্রেসক্লাবের উন্নয়নে ভূমিকা রেখেছেন।

স্থানীয়রা মনে করছেন, এমএ জলিল ছিলেন একজন সক্রিয় ও সমাজমুখী নেতা। তার অবদানের কারণে পৌরসভা ও স্থানীয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন সম্ভব হয়েছিল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর