শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

সাদা দলের সংখ্যাগরিষ্ঠ প্রার্থী জয়ী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১২৮ সময় দেখুন
সাদা দলের সংখ্যাগরিষ্ঠ প্রার্থী জয়ী


চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ সিন্ডিকেটে চার শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে চারটি পদের বিপরীতে মাত্র একটি সহকারী অধ্যাপক পদে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষকদের প্যানেল ‘হলুদ দল’র প্রার্থী নির্বাচিত হয়েছেন। বাকি তিনটি পদে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত বিএনপি-জামায়াতপন্থী ‘সাদা দল’র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

সোমবার (৬ মার্চ) সকাল ৯ টা দুপুর ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ভোট অনুষ্ঠিত হয়। পরে ফলাফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, অধ্যাপক ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন সাদা দলের প্রার্থী ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন হলুদ দলের ‘বিদ্রোহী’ প্রার্থী অর্থনীতি বিভাগের ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন হলুদ দলের বাংলা বিভাগের মোহাম্মদ আলী ও প্রভাষক ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন হলুদ দলের ‘বিদ্রোহী’ ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের মো. মোয়াজ্জেম হোসাইন।

এদিকে সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হলেও ডিন ও প্রভোস্ট ক্যাটাগরিতে নির্বাচন বাকি রযে গেছে। সে কারণে ক্ষোভ প্রকাশ করেছেন জ্যেষ্ঠ শিক্ষকরা।

সারাবাংলা/সিসি/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর