সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২২৮ চবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ নভেম্বর রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা Kangana Ranaut Mocks Taapsee Pannu’s Background And Rented Apartment: ‘My Parents Hail From Zamindar Family’ | Bollywood News Pujara backs Padikkal at No. 3, says Sai Sudharsan must remain in India’s Test plans | Cricket News ঘাটাইলে ভূমি দস্যু সন্ত্রাসী মামলাবাজ আতরের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  ইলিয়াস আলী গুমের মামলা: সাইফকে রোববার ট্রাইব্যুনালে হাজির করা হবে রোহিঙ্গা সংকটের ৯ বছর / মিয়ানমারের ওপর অর্থবহ চাপ সৃষ্টিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জন গ্রেফতার ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’-এর যাত্রা শুরু

সাপাহারে আম সংগ্রহের শুভ উদ্বোধন!১৫০০ কোটি টাকার আম বাণিজ্যের লক্ষমাত্রা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৩৫৬ সময় দেখুন
সাপাহারে আম সংগ্রহের শুভ উদ্বোধন!১৫০০ কোটি টাকার আম বাণিজ্যের লক্ষমাত্রা

নয়ন বাবু, নওগাঁ : ১৫০০ কোটি টাকার আম বাণিজ্যের লক্ষমাত্রা নির্ধারণ করে নওগাঁ জেলায় আম সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। দেশের শীর্ষ আম উৎপাদনকারী হিসেবে গত বেশ কয়েক বছর ধরে নওগাঁ জেলা প্রথম স্থান অধিকার করেছে।
এই জেলায় মূলত সাপাহার, পোরশা, নিয়ামতপুর ও পত্নীতলা উপজেলার কৃষকেরা অধিক লাভবান হওয়ায় ধান চাষ ছেড়ে আম চাষে ঝুঁকে পড়েছেন।

আম সংগ্রহের উদ্বোধন উপলক্ষে সাপাহার উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (২৫ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে সদরের আমচাষী এবং আড়ৎদারদের সাথে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা মতবিনিময় করেন। এ সময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, আড়ৎদার ও আম চাষীগণ বক্তব্য প্রদান করেন।

জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন জাতের আম সংগ্রহ শুরুর সময় বেধেঁ দেওয়া হয়েছিল। সে মতে গত ২০ মে থেকে আমপাড়া শুরু হওয়ার কথা থাকলেও ঘোষিত সময়ের মধ্যে গাছের আম পরিপক্ক না হওয়ায় সময় পিছিয়ে ২৫ মে নির্ধারণ করা হয়।

মত বিনিময় সভা শেষে মঙ্গলবার দুপুর ২:৩০ মিনিটে নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার বরেন্দ্র এগ্রো ফার্ম নামের একটি বাগানে আম সংগ্রহ করে কর্মসূচীর উদ্বোধন করেন।
এ সময় নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া (বিপিএম), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন (নয়ন), সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শামসুল ওয়াদুদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য মতে এবছর জেলায় ২৫ হাজার ৮৫০ হেক্টর জমিতে প্রতি হেক্টরে ১৪ মেট্রিকটন হিসেবে ৩ লক্ষ ৬২ হাজার ৯ শত মেট্রিক টন আম উৎপন্ন হবে এবং জেলায় এবারে ১৫০০ কোটি টাকার আম বাণিজ্য হবে বলেও পরিসংখ্যান প্রকাশ করেছেন।

বক্তব্যে আমের উৎপাদন, বিপণনে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারী রাখা হবে বলেও পুলিশ সুপার জানিয়েছেন।

উৎপাদনে শীর্ষে হয়েও ব্র্যান্ডিংয়ে নওগাঁ জেলাকে পিছিলে রাখা হয়েছে বলে আম উৎপাদনকারী ও বিপণনকারীগন তাদের বক্তব্যে বলেছেন। নওগাঁর আম সংগ্রহ করে দেশের চাঁপাই ও রাজশাহীতে নিয়ে গিয়ে তারা ব্র্যান্ডিংয়ে তাদের জেলাকে ব্র্যান্ডিং করছেন বলেও এখানকার আমচাষীগন বলেছেন।

নওগাঁ জেলা তথা সাপাহার উপজেলা এবারেও আম উৎপাদনকারী জেলার মধ্যে দেশের শীর্ষে থাকবে বলেও বক্তাগন তাদের মত প্রকাশ করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর