মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে ডেঙ্গু পরীক্ষার কীট ও মশক নিধন সামগ্রিক বিতরণ কর্ণফুলীতে এস আলম গ্রুপের সীমানাপ্রাচীর ভেঙে অবৈধ দখল উচ্ছেদ কর্ণফুলীতে বিতর্ক উৎসবের উদ্বোধন, দিনব্যাপী কর্মশালা সম্পন্ন ‘আজকের বিতার্কিকরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে’ হামলাকারী রাবি ছাত্রদল নেতাদের বাঁচাতে সিসিটিভি ফুটেজ ডিলিট করল প্রভোস্ট ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯০২ দাসত্ব বরণ নয় বরং প্রযুক্তির উপর করতে হবে রাজত্ব চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী Mohsin Khan-Tamanna Married In Los Angeles? YRKKH Actor’s Cryptic Post Has Fans Saying ‘Mr And Mrs Khan’ | Television News R Praggnanandhaa: ‘I had fever, was not high on energy’: R Praggnanandhaa after double medals at Chess Olympiad | Exclusive | Chess News দুর্গাপূজায় কেউ দুরভিসন্ধি করলে সরকার সহ্য করবে না: ইশরাক

সাপাহারে স্বামীর সহযোগীতায় গৃহবধু গণধর্ষণ! গ্রেফতার-২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৪৪৫ সময় দেখুন

নয়ন বাবু, নওগাঁ : নওগাঁর সাপাহারে স্বামীর সহযোগীতায় কিশোরী গৃহবধু (১৭) গণধর্ষণের ঘটনায় দুই ধর্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার করমুডাঙ্গা বলদিয়াঘাট গ্রামের বাবলুর ছেলে সুমন ওরফে ভোগা (১৯) ও মৃতঃ আব্দুস সালামের ছেলে আহাদ আলী (৩০)। মামলার এজাহার ভুক্ত ৩ নং আসামী করমুডাঙ্গা চৌমুহনী গ্রামের খেরো মিয়ার ছেলে গুধা (২৮) এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

মামলা সুত্রে জানা গেছে, গত ১৯ মে উপজেলার পাতাড়ী ইউনিয়নের করমুডাঙ্গা এলাকায় নিজ স্বামীর সহযোগীতায় এক কিশোরী গৃহবধু (১৭) কে তিনজন মিলে গণধর্ষণ করে। ধর্ষকদের সাথে ওই গৃহবঁধুর স্বামীর রাজমিস্ত্রী কাজের সুবাদে পরিচয় ঘটে। এরই ধারাবাহিকতায় ঘটনার রাতে স্বামীকে টাকা দিয়ে তারই সহযোগীতায় একটি বাড়ীর রান্না ঘরের পাশের খড়ের গাদার উপর ফেলে ওই গৃহবঁধু কে আসামীরা গণ ধর্ষণ করে। ধর্ষণের পর ওই গৃহবধুকে ফেলে তারা পালিয়ে যায় । কিশোরী গৃহবঁধুর মা বিষয়টি জানতে পেরে থানায় তিন জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনায় ২৬ মে থানা পুলিশ দুই ধর্ষককে গ্রেফতার করে।

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, এজাহারভুক্ত তিন আসামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে দুইজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিন নং আসামী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি তবে আটকের প্রক্রিয়া ও তদন্ত অব্যহত রয়েছে বলেও ওসি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর