রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ জিয়ার শাহাদাৎবার্ষিকী একাত্তরের মার্চের বেতার ভাষণের কথা স্মরণ করল ঢাকার ভারতীয় হাইকমিশন IPL 2026 Orange Cap and Purple Cap after Qualifier 2: Sooryavanshi stays on top, Rabada surges ahead | Cricket News জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ বর্ষাকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঢাবি ছাত্রদলের Kiara Advani Was Asked Not To Say ‘Hi, Hello’ On Toxic Set; Padmini Kolhapure Backs Ranveer Singh Amid Don 3 Row | Bollywood News

সাপাহারে ১৫ লক্ষ টাকা মুল্যের মুর্তি উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২৯০ সময় দেখুন
সাপাহারে ১৫ লক্ষ টাকা মুল্যের মুর্তি উদ্ধার

নয়ন বাবু, নওগাঁ : নওগাঁর সাপাহারে কালো পাথরের একটি ভাঙ্গা মুর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। প্রাথমিক অবস্থায় যার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ -পরিদর্শক (এসআই) হারুণ অর রশিদ বেপারী সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গোয়ালা ইউনিয়নের কোচকুড়লিয়া গ্রামে অভিযান চালায়। পরে একটি পুকুর পাড় হতে একটি মূর্তির মাথা সহ ৬ খন্ড মূর্তির দেহের অংশবিশেষ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে। যার ওজন ২৩ কেজি ২৪০ গ্রাম। ভগ্ন মুর্তিটির আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা বলে ধারণা করছেন পুলিশ। এটি একটি প্রাচীন মুর্তি বলেও ধারণা করা হচ্ছে। বর্তমানে ভাঙ্গা মুর্তিটি থানা হেফাজতে রয়েছে।

এ ব্যাপারে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। উদ্ধারকৃত মূর্তি সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom