সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

সাবেক এমপি হুমায়ুন কবিরের বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৯ সময় দেখুন
সাবেক এমপি হুমায়ুন কবিরের বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান


ঢাকা: নওগাঁ–২ (পত্নীতলা–ধামইরহাট) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা বি.এস.এ. হুমায়ুন কবির চৌধুরী বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের হাতে নির্ধারিত প্রাথমিক সদস্যপদ ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সংগঠনভুক্ত হন।

রাজধানীর মোহাম্মদপুরের মহাসচিবের প্রাতিষ্ঠানিক কার্যালয়ে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইসরাফিল আলম, খেলাফত যুব মজলিস ঢাকা জেলা দক্ষিণের বায়তুলমাল সম্পাদক হুসাইন আহমদ এবং জেলা শাখার অফিস সম্পাদক মুফতি আব্দুল আউয়াল প্রমুখ।

এ সময় মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দেশে ইনসাফভিত্তিক পরিবর্তনের জনআকাঙ্ক্ষা প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। গণমানুষ ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার ওপর প্রতিষ্ঠিত রাজনীতির প্রতি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আস্থাশীল। এর ধারাবাহিকতায় প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করছেন— আমরা একে ইসলামী সমাজব্যবস্থার প্রতি জনগণের প্রত্যাবর্তনের গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে দেখি।

তিনি আরও বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস গণভিত্তি সম্প্রসারণ, পারস্পরিক বিদ্বেষমুক্ত ইসলামপন্থী ও আধিপত্যবাদবিরোধী জাতীয় ঐক্য গঠন, আগামী নির্বাচনে ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রতিশ্রুতি বহনকারী রাজনৈতিক বিকল্প উপস্থাপন এবং দীর্ঘমেয়াদে খেলাফতভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রসর হচ্ছে। আজকের এই যোগদান সেই অগ্রগতিরই প্রতিফলন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর