শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

সাবেক চবি উপাচার্য মোহাম্মদ আলীর জীবনাবসান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৩৯৯ সময় দেখুন
সাবেক চবি উপাচার্য মোহাম্মদ আলীর জীবনাবসান


চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী মারা গেছেন।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকেল ৬টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ৮৭ বছর।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনি (অধ্যাপক মোহাম্মদ আলী) বেশ কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সন্ধ্যায় জ্বর নিয়ে তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি। মোহাম্মদ আলী অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন।

অধ্যাপক মোহাম্মদ আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি দেশের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কলা ও মানববিদ্যা অনুষদের প্রথম ডিন ছিলেন। তিনি ১৯৮৫-৮৮ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দ্বায়িত্ব পালন করেছেন।

এদিকে মোহাম্মদ আলীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও উপউপাচার্য অধ্যাপক বেনু কুমার দে শোক প্রকাশ করেছেন।

সারাবাংলা/সিসি/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর