আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মিখাইল কাসিয়ানভকে বিদেশি এজেন্টের তালিকায় যুক্ত করা হয়েছে। রাশিয়ার আইন মন্ত্রণালয় এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।
মিখাইল কাসিয়ানভ ২০০০ সালের দিকে পুতিনের প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন কঠোর সমালোচক।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসনের পরপরই রাশিয়া ত্যাগ করেছিলেন তিনি। তিনি এখন নির্বাসিত জীবনযাপন করছেন।
রাশিয়ার আইন মন্ত্রণালয় বলেছে, মিখাইল কাসিয়ানভ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের বিরোধিতা করেছিলেন এবং রাশিয়ান যুদ্ধবিরোধী কমিটির সদস্য ছিলেন। এটি এমন একটি সংস্থা যার কার্যক্রম রাশিয়ার পররাষ্ট্র ও অভ্যন্তরীণ নীতিকে অসম্মান করার লক্ষ্যে পরিচালিত হয়।
মূলত বিদেশি এজেন্ট আইনটি বেসরকারি সংস্থাগুলোর জন্য প্রয়োগ করা হয় যারা বিদেশি তহবিল পায়। তবে বর্তমানে আইনটির আওতায় ব্যক্তি এবং গণমাধ্যমকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
সারাবাংলা/আইই