বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজির ৫ বছরের কারাদণ্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৪ সময় দেখুন
সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজির ৫ বছরের কারাদণ্ড


ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজি লিবিয়া থেকে অবৈধ অর্থ গ্রহণ করে নির্বাচনি প্রচার চালানোর মামলায় দোষী সাব্যস্ত হয়ে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। প্যারিসের ফৌজদারি আদালত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই রায় ঘোষণা করে।

আদালত জানায়, প্রয়াত লিবিয়ান নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে কোটি কোটি ইউরোর অবৈধ তহবিল নেওয়ার ষড়যন্ত্রে তিনি জড়িত ছিলেন। তবে দুর্নীতি ও অবৈধ তহবিল ব্যবহারের অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়। আদালতের রায়ে সারকোজিকে ১ লাখ ইউরো জরিমানাও করা হয়েছে।

৭০ বছর বয়সী সারকোজি ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন। আদালতের রায়ের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তিনি নির্দোষ।’

আদালতের বিচারক নাথালি গাভারিনো জানান, সারকোজি তার ঘনিষ্ঠ সহযোগীদের লিবিয়ান কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের অনুমতি দিয়েছিলেন নির্বাচনি অর্থায়নের জন্য।

২০১৩ সালে মামলাটির তদন্ত শুরু হয়। এর আগে গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম অভিযোগ করেন যে, সারকোজি তার বাবার কাছ থেকে কোটি কোটি ইউরো নিয়েছিলেন।

এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ক্লদ গ্যুয়ান্ত ও ব্রিস অর্তেফ্যুও অভিযুক্ত হন। গ্যুয়ান্তকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং অর্তেফ্যুকে অপরাধমূলক ষড়যন্ত্রের দায়ে দণ্ডিত করা হয়েছে।

প্রসঙ্গত, সারকোজি এর আগেও একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। ২০২১ সালে তিনি বিচারককে ঘুষ দেওয়ার চেষ্টায় দণ্ডিত হন এবং ফ্রান্সের ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে কারাদণ্ড পান। এছাড়া ২০২৪ সালে নির্বাচনি প্রচারণার ব্যয় অতিরিক্ত দেখানোর অভিযোগে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর