রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

সারাদেশে বিএনপির হরতাল চলছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১০৬ সময় দেখুন
সারাদেশে বিএনপির হরতাল চলছে


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: গত ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষে আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সারাদেশে হরতাল পালন করছে বিএনপি। সকাল সন্ধ্যা ডাকা বিএনপির হরতালে সমমনা দলগুলোর সমর্থন রয়েছে। আজ ভোর থেকে শুরু হয়েছে হরতাল।

এর আগে সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বুধবার অবরোধ আর বৃহস্পতিবার সারাদেশে হরতাল পালনের ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতা-কর্মীদের মুক্তি দেওয়ার লক্ষ্যে সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই এই কর্মসূচি পালন করা হচ্ছে। এরপর বুধবার (২৯ নভেম্বর) আরেক ভার্চুয়াল বার্তায় তিনি ‘জীবন বাজি’ রেখে হরতাল কর্মসূচি পালনের জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, এর আগে সরকারের পদত্যাগের দাবিতে গত ২৮ অক্টোবর মহাসমাবেশ করে বিএনপি। ওই দিন বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে সহিংসতা হয় রাজধানীতে। এর পর থেকে বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতার অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ১ মাস ধরে কখনো অবরোধ, কখনো হরতাল কর্মসূচি দিয়ে আসছে বিএনপি। হরতাল-অবরোধ কর্মসূচিতে যানবাহনে অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনাও ঘটছে।

সারাবাংলা/জেআর/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর