শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সার্চ কমিটির কাছে নামের তালিকা জমা দিয়েছে বিকল্পধারা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫২ সময় দেখুন
সার্চ কমিটির কাছে নামের তালিকা জমা দিয়েছে বিকল্পধারা


সারাবাংলা ডেস্ক

সার্চ কমিটির কাছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশন (ইসি) পদে মনোনয়নের জন্য প্রস্তাব আকারে নামের তালিকা জমা দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিমের কাছে এ তালিকা জমা দেওয়া হয়। বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে দলটির সহ দফতর সম্পাদক আমিনুল ইসলাম বুলু তালিকা হস্তান্তর করেন।

এর আগে, সার্চ কমিটির পক্ষ থেকে অন্যান্য রাজনৈতিক দলের মতো বিকল্পধারা বাংলাদেশের কাছেও প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে মনোনয়নের জন্য আইন অনুযায়ী যোগ্যতাসম্পন্ন অনধিক ১০ জনের নাম ও তাদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্তসহ প্রস্তাব আকারে পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়।

চিঠির পরিপ্রেক্ষিতে বিকল্পধারার পক্ষ থেকে এই তালিকা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া হয়েছে। সার্চ কমিটির সভাপতি বরাবর দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের পক্ষে যুগ্ম মহাসচিব এনায়েত কবিরের সই করা ফরোওয়ার্ডিং লেটারসহ বদ্ধ খামে পাঁচ জন ব্যক্তির নামের তালিকা ও তাদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত জমা দেওয়া হয়।

বিকল্পধারার পক্ষ থেকে প্রস্তাবিত নামের তালিকা প্রকাশ করা হবে না বলেও জানানো হয়েছে। বাসস।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর