শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

সার্চ কমিটি বিএনপির সাবজেক্ট না: টুকু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৪ সময় দেখুন
সার্চ কমিটি বিএনপির সাবজেক্ট না: টুকু


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি গঠিত অনুসন্ধান কমিটি (সার্চ কমিটি) বিএনপির সাবজেক্ট না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (৫ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারাসনের রাজনৈতিক কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষমাণ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এর আগে, শনিবার সকালে বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ ছহুল হোসাইন, অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন ও মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক মুসলিম চৌধুরীকে দিয়ে সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি আইন অনুযায়ী গঠিত এই সার্চ বা অনুসন্ধান কমিটির নেতৃত্ব দেবেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

নতুন এই সার্চ কমিটি সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমাদের দল থেকে কেউ কোনো সময় আইনের কথা বলেছিল- আমার মনে পড়ে না। কেউ যদি বলে থাকে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। দলীয়ভাবে কোনো মতামত দেওয়া হয়নি আইনের ব্যাপারে। আমরা সব সময় বলে আসিছ, ম্যাডাম যখন সুস্থ ছিলেন তখনো বলে আসছেন যে, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না এবং এখনো আমরা মনে করি যে, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। সুতরাং যে নির্বাচন এই সরকার ক্ষমতায় থেকে করবে, সেই নির্বাচন যত বড় কমিশন দিয়েই হোক না কেন, তাতে ভালো কিছু হবে না।’

কমিটির সদস্যদের নিরপেক্ষ মনে করেন কি না?- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কাছে তো নিরপেক্ষ মনে হয়-ই না। আর এটা আমার কাছে কোনো সাবজেক্টই না, আমি ইন্টারেস্টেডও না এ বিষয়ে। কে আছে, কে না আছে- এটা তো অন্য ব্যাপার। বিএনপি নির্বাচন কমিশন নিয়ে ইন্টারেস্টেড না। আমাদের কথা হলো যে, এমন একটি সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এমন একটি প্রশাসন থাকতে হবে, যে প্রশাসন নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে। যেটা ৯১, ৯৬ এবং ২০০১ সালে দিতে পেরেছিল।’

তিনি বলেন, ‘কমিশন কী করবে? ইলেকশন পরিচালনা করবে তো সরকার। এই সরকার থাকলে নির্বাচন কমিশন কী করবে? নির্বাচন কমিশন তখনই কার্যকর হবে, যখন একটা নিরপেক্ষ সরকার থাকবে।’

এটা আরেকটা নীল নকশা কি না?- এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে টুকু বলেন, ‘এটা কী বলার অপেক্ষা রাখে? বাংলাদেশের মানুষ জানে এসব কারা করছে? আমি মনে করি এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না- বাংলাদেশের মানুষ সেটা বিশ্বাস করে। এই সরকারের অধীনে নির্বাচন হলে মানুষ ভোটও দিতে আসবে না। অতীতে আমরা দেখেছি এবং এবারও একই ঘটনা ঘটবে।’

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর